বাংলাদেশ ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

অবসর ভেঙে নয়্যারকে ফিরিয়ে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা

অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া ম্যানুয়েল নয়্যারকে আবারও দলে ফিরিয়েছে জার্মানি। বয়স ও অভিজ্ঞতার মিশেলে নতুন করে গড়া বিশ্বকাপ স্কোয়াডে তাকে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ জুলিয়ান নাগেলসমান

বায়ার্ন মিউনিখের এই অভিজ্ঞ গোলরক্ষক ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে আবারও বিবেচনায় আনা হয়েছে। ৩৮ বছর বয়সে অবসর নেওয়ার পর এবার আবারও জাতীয় দলে ফিরলেন তিনি।

কোচ নাগেলসমান জানান, দলে থাকা অন্যান্য গোলরক্ষকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের সেরা তিন গোলরক্ষকের ওপর নজর রাখা তার দায়িত্বের অংশ।

দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন তরুণ ফরোয়ার্ড লেনার্ট কার্ল। বায়ার্ন মিউনিখে এবারের মৌসুমে ৯ গোল ও ৮ অ্যাসিস্ট করে নজর কাড়েন ১৮ বছর বয়সী এই প্রতিভা।

তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন-এর। পাশাপাশি রবার্ট এন্ডরিচ, নিকোলাস ফুলক্রুগ ও করিম আদেয়েমির মতো পরিচিত মুখরাও বাদ পড়েছেন।

জার্মানির বিশ্বকাপ দল (২৬ সদস্য)

গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, অলিভার বাউম্যান, আলেকজান্ডার নুবেল
রক্ষণভাগ: জোনাথন তাহ, জশুয়া কিমিখ, নিকো শ্লটারবেক, আন্তোনিও রুডিগার, ডেভিড রাউম, নাথানিয়েল ব্রাউন, ভালদেমার আন্তন, ম্যালিক থিয়াও
মধ্যমাঠ: প্যাসকাল গ্রস, লেয়ন গোরেৎস্কা, আলেকজান্ডার পাভলোভিচ, ফেলিক্স নমেচা, নাদিয়েম আমিরি, অ্যাঞ্জেলো স্টিলার
আক্রমণভাগ: কাই হাভার্টজ, নিক ভোল্টমেড, দেনিজ উন্দাভ, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টৎস, লেনার্ট কার্ল, জেমি লেভেলিং, লিরয় সানে, ম্যাক্সিমিলিয়ান বায়ার

kalprakash.com/SS
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

অবসর ভেঙে নয়্যারকে ফিরিয়ে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা

প্রকাশিত: ০৬:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬