প্রকাশিত:
০৬:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
33
অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া ম্যানুয়েল নয়্যারকে আবারও দলে ফিরিয়েছে জার্মানি। বয়স ও অভিজ্ঞতার মিশেলে নতুন করে গড়া বিশ্বকাপ স্কোয়াডে তাকে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ জুলিয়ান নাগেলসমান।
বায়ার্ন মিউনিখের এই অভিজ্ঞ গোলরক্ষক ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে আবারও বিবেচনায় আনা হয়েছে। ৩৮ বছর বয়সে অবসর নেওয়ার পর এবার আবারও জাতীয় দলে ফিরলেন তিনি।
কোচ নাগেলসমান জানান, দলে থাকা অন্যান্য গোলরক্ষকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের সেরা তিন গোলরক্ষকের ওপর নজর রাখা তার দায়িত্বের অংশ।
দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন তরুণ ফরোয়ার্ড লেনার্ট কার্ল। বায়ার্ন মিউনিখে এবারের মৌসুমে ৯ গোল ও ৮ অ্যাসিস্ট করে নজর কাড়েন ১৮ বছর বয়সী এই প্রতিভা।
তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন-এর। পাশাপাশি রবার্ট এন্ডরিচ, নিকোলাস ফুলক্রুগ ও করিম আদেয়েমির মতো পরিচিত মুখরাও বাদ পড়েছেন।