রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৩৩:৩৬

নকআউট পর্বে মাঠে নামার আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:৪৪
শেয়ার: mail
নকআউট পর্বে মাঠে নামার আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্ব শুরুর আগে বড় স্বস্তির খবর পেল আর্জেন্টিনা শিবির। হাঁটুর চোট কাটিয়ে আবারও দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন রক্ষণভাগের নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।

চিকিৎসা ও পুনর্বাসন শেষে সোমবার ক্যানসাস সিটিতে দলের অনুশীলনে যোগ দেন এই ২৮ বছর বয়সী সেন্টার-ব্যাক। তার ফেরা কোচ লিওনেল স্কালোনির জন্য বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগে রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে।

আগামী শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টুর্নামেন্টের চমক জাগানো এই দলের বিপক্ষে ম্যাচে রোমেরোকে শুরু থেকেই দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদি তিনি শতভাগ ফিট থাকেন।

এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুর চোট পান রোমেরো। পরে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে মাঠে দেখা যায়নি। তার অনুপস্থিতিতে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডিকে নিয়ে রক্ষণ সামলান স্কালোনি, আর সেই ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

রোমেরোর দ্রুত ফেরা স্কালোনির পরিকল্পনায় নতুন শক্তি যোগ করেছে, যা নকআউট পর্বে দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Globe kalprakash.com

নকআউট পর্বে মাঠে নামার আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

বিস্তারিত কমেন্টে