রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৭:০৫
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি

মোঃ তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি
মোঃ তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:৫১
শেয়ার: mail
তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি

রাজধানীর ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজকে অবিলম্বে সরকারি করার দাবিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (৪ অক্টোবর) এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত তেজগাঁও কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৬৫ বছর ধরে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তার ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক, ডিগ্রি, সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিষয়ে প্রায় ৩০ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। প্রায় ২৯টি বিভাগে পরিচালিত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে রাজধানীর বিপুলসংখ্যক সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা ব্যয়, প্রশাসনিক কাঠামো, ব্যবস্থাপনা ও জবাবদিহিতা এবং শিক্ষা কার্যক্রমের মানসহ বিভিন্ন বিষয় নতুন করে মূল্যায়নের প্রয়োজন রয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ও মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে সরকারি ব্যবস্থাপনায় অন্তর্ভুক্তির বিষয়টি যথাযথভাবে পর্যালোচনার দাবি জানানো হয়েছে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, তেজগাঁও কলেজ সরকারি করার জন্য প্রয়োজনীয় সব ক্রাইটেরিয়া ইতোমধ্যে পূরণ করেছে। তাই দীর্ঘদিনের ঐতিহ্য ও অবদানের বিষয়টি বিবেচনা করে কলেজটিকে সরকারি করার জন্য দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি

বিস্তারিত কমেন্টে