ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর শহীদ প্রকৌশলী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই মাসের নতুন দাম প্রকাশ করা হবে।
বিইআরসি সূত্র জানায়, সৌদি আরামকো নির্ধারিত আন্তর্জাতিক বাজারদর (CP) বিবেচনায় নিয়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হচ্ছে। ঘোষণার পরপরই বিস্তারিত প্রজ্ঞাপন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১,৮৮৫ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করেছিল সংস্থাটি।
এবারের সমন্বয়ে দাম বাড়বে নাকি কমবে—সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন সাধারণ ভোক্তারা।
অনলাইন ডেস্ক 

















