বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৫২:৩১
শিরোনাম
ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড পার্বত্য চট্টগ্রামের কমিটি নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ খাগড়াছড়িতে আড়াই কোটি টাকার মসজিদ উদ্বোধন প্রতিমন্ত্রীর আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান আজ সিঙ্গেল ডে, একা থাকা মানেই একাকী থাকা নয় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় প্রাণ গেল রিপনের ২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপা ও বিতরণে জোর প্রস্তুতি ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড পার্বত্য চট্টগ্রামের কমিটি নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ খাগড়াছড়িতে আড়াই কোটি টাকার মসজিদ উদ্বোধন প্রতিমন্ত্রীর আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান আজ সিঙ্গেল ডে, একা থাকা মানেই একাকী থাকা নয় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় প্রাণ গেল রিপনের ২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপা ও বিতরণে জোর প্রস্তুতি

সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:২১
শেয়ার: mail
সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়, যা চলে বেলা ১টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয় বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৫ আগস্টের মধ্যে।

সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এবার পরীক্ষাকেন্দ্রে প্রথমবারের মতো পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার শুরু হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রের ভেতর ও বাইরে নজরদারি রাখা হচ্ছে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে পরীক্ষার্থী রয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে—

  • সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী: ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন
  • মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী: ২ লাখ ৮৬৯ জন

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪০টি কেন্দ্র রাজধানী ঢাকায় অবস্থিত।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বিস্তারিত কমেন্টে