শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২৪:০৯
শিরোনাম
● স্বাভাবিক ইসিজিতেও হৃদরোগের ঝুঁকি শনাক্ত করবে এআই ● পাকিস্তানে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান শাহবাজ শরিফের ● ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই গণঅভ্যুত্থান: সংস্কৃতিমন্ত্রী ● পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি পরাজিত শক্তি: রিজভী ● সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ● দেশের ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, শিগগিরই আসছে সুখবর: ত্রাণমন্ত্রী ● ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ● দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর ● স্বাভাবিক ইসিজিতেও হৃদরোগের ঝুঁকি শনাক্ত করবে এআই ● পাকিস্তানে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান শাহবাজ শরিফের ● ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই গণঅভ্যুত্থান: সংস্কৃতিমন্ত্রী ● পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি পরাজিত শক্তি: রিজভী ● সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ● দেশের ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, শিগগিরই আসছে সুখবর: ত্রাণমন্ত্রী ● ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ● দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

স্বাভাবিক ইসিজিতেও হৃদরোগের ঝুঁকি শনাক্ত করবে এআই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:১৫
শেয়ার: mail
স্বাভাবিক ইসিজিতেও হৃদরোগের ঝুঁকি শনাক্ত করবে এআই

সংগৃহীত ছবি

হৃদরোগ শনাক্তকরণে নতুন সম্ভাবনা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এর সহায়তায় সাধারণ ইসিজি পরীক্ষার ফল স্বাভাবিক দেখালেও হৃদযন্ত্রের ভেতরে লুকিয়ে থাকা বিভিন্ন ঝুঁকি শনাক্ত করা সম্ভব হতে পারে। এতে প্রচলিত ইসিজি পরীক্ষার মাধ্যমে হৃদরোগ নির্ণয়ে আরও কার্যকর তথ্য পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ২৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই প্রযুক্তি ইসিজির সূক্ষ্ম সংকেত ও হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যক্রমের ধরন বিশ্লেষণ করতে পারে। এসব সংকেত সাধারণত প্রচলিত পদ্ধতিতে চিকিৎসকদের চোখে সহজে ধরা পড়ে না। তবে এআইয়ের মাধ্যমে সেগুলো বিশ্লেষণ করে সম্ভাব্য হৃদরোগের ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা পাওয়া সম্ভব।

প্রতিবেদন অনুযায়ী, এ প্রযুক্তির সাহায্যে সম্ভাব্য হার্ট অ্যাটাকের ঝুঁকি, হৃদযন্ত্রের পেশির দুর্বলতা, হৃৎপিণ্ডের ভাল্বের সমস্যা এবং বয়সের তুলনায় হৃদযন্ত্রের দ্রুত বুড়িয়ে যাওয়ার লক্ষণ শনাক্ত করা যেতে পারে।

যুক্তরাষ্ট্রের ইউসিএলএর ডেভিড গেফেন স্কুল অব মেডিসিনের শিক্ষক ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আফশিন এমরানি বলেন, হৃদরোগ নির্ণয়ে ইসিজি এখন নতুন সম্ভাবনাময় একটি হাতিয়ার হয়ে উঠছে। তুলনামূলক কম খরচে ও সহজে এই পরীক্ষা করা যায়। প্রতিবছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের ইসিজি করা হয়। এর সঙ্গে এআই যুক্ত হওয়ায় পরীক্ষার ফল থেকে আরও বেশি তথ্য পাওয়া যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি হার্ট অ্যাটাকের মতো জরুরি পরিস্থিতিতেও এআইনির্ভর ইসিজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দ্রুত ঝুঁকি শনাক্ত করে চিকিৎসকদের প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে এই প্রযুক্তি। যুক্তরাষ্ট্র ও ভারতে হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসার ক্ষেত্রে এর ব্যবহার নতুন সম্ভাবনা তৈরি করছে।

এআইয়ের মাধ্যমে ইসিজি বিশ্লেষণ করে হৃদযন্ত্রের বয়স, পেশির কার্যক্ষমতা এবং সম্ভাব্য জটিলতার ইঙ্গিত পাওয়া যেতে পারে। ফলে রোগের লক্ষণ স্পষ্ট হওয়ার আগেই ঝুঁকি শনাক্ত করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে এআইনির্ভর ইসিজি প্রচলিত চিকিৎসা পরীক্ষা কিংবা চিকিৎসকের মূল্যায়নের বিকল্প নয়। বরং হৃদরোগের সম্ভাব্য ঝুঁকি আগেভাগে শনাক্ত করা এবং পরবর্তী পরীক্ষা ও চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়ক প্রযুক্তি হিসেবে কাজ করবে এটি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

স্বাভাবিক ইসিজিতেও হৃদরোগের ঝুঁকি শনাক্ত করবে এআই

বিস্তারিত কমেন্টে