শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৪৭:৫০
শিরোনাম
● সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ● দেশের ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, শিগগিরই আসছে সুখবর: ত্রাণমন্ত্রী ● ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ● দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর ● মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ● পলাশবাড়ীতে নব নির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ● বরগুনায় এসিড মামলার তদন্ত নিয়ে অসন্তোষ, সঠিক তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন ● খাড়েরা পঞ্চপ্রদীপ শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৮ প্রতিষ্ঠানের ৩২৪ শিক্ষার্থীর অংশগ্রহণ ● সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ● দেশের ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, শিগগিরই আসছে সুখবর: ত্রাণমন্ত্রী ● ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ● দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর ● মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ● পলাশবাড়ীতে নব নির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ● বরগুনায় এসিড মামলার তদন্ত নিয়ে অসন্তোষ, সঠিক তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন ● খাড়েরা পঞ্চপ্রদীপ শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৮ প্রতিষ্ঠানের ৩২৪ শিক্ষার্থীর অংশগ্রহণ

সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৪০
শেয়ার: mail
সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

সংগৃহীত ছবি

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে পিকআপে করে এসে হামলা চালিয়ে পালিয়ে যায় তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ জানায়, ভোরে একটি পিকআপে করে কয়েকজন দুর্বৃত্ত এসে এম এ মালেকের বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় বাসভবনে থাকা লোকজন দ্রুত তৎপর হলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও গণমাধ্যম কর্মকর্তা আফজাল হোসেন। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এদিকে হামলার বিষয়ে সংসদ সদস্য এম এ মালেক বলেন, তাঁকে হত্যার উদ্দেশ্যে বারবার হামলা চালানো হচ্ছে। তাঁকে হত্যা করা হলে এর দায় আওয়ামী লীগকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এম এ মালেক আরও অভিযোগ করেন, ভারতের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এবং লন্ডন থেকে উসকানি দেওয়া হচ্ছে। তবে এসব অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

বিস্তারিত কমেন্টে