শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৪৭:৫২
শিরোনাম
● সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ● দেশের ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, শিগগিরই আসছে সুখবর: ত্রাণমন্ত্রী ● ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ● দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর ● মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ● পলাশবাড়ীতে নব নির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ● বরগুনায় এসিড মামলার তদন্ত নিয়ে অসন্তোষ, সঠিক তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন ● খাড়েরা পঞ্চপ্রদীপ শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৮ প্রতিষ্ঠানের ৩২৪ শিক্ষার্থীর অংশগ্রহণ ● সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ● দেশের ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, শিগগিরই আসছে সুখবর: ত্রাণমন্ত্রী ● ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ● দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর ● মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ● পলাশবাড়ীতে নব নির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ● বরগুনায় এসিড মামলার তদন্ত নিয়ে অসন্তোষ, সঠিক তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন ● খাড়েরা পঞ্চপ্রদীপ শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৮ প্রতিষ্ঠানের ৩২৪ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশের ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৩৬
শেয়ার: mail
দেশের ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন

সংগৃহীত ছবি

দেশের রেল যোগাযোগব্যবস্থায় নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ ৩৮টি রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে সরকার। যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রেল চলাচল স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এসব সদস্য মোতায়েন করা হয়েছে।

মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য ৩৮টি স্থানে ৩৮ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা এবং রেল চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক ও জেলা কমান্ড্যান্টরা সার্বক্ষণিক তদারকি করছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে পোশাকশ্রমিকদের অসন্তোষসহ সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ দেশের ৯টি গুরুত্বপূর্ণ জেলায় প্রায় এক মাস ধরে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে।

অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। রায়ট কন্ট্রোলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসব সদস্য যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেশের ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন

বিস্তারিত কমেন্টে