বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৮:৫৪
শিরোনাম
● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ ● নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে অধিকার এর মানববন্ধন ও আলোচনা ● সাজেকে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ, সংকট নিরসনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ ● নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে অধিকার এর মানববন্ধন ও আলোচনা ● সাজেকে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ, সংকট নিরসনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৪৩
শেয়ার: mail
এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

সংগৃহীত ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। আগামী ১৮ ডিসেম্বর অভিন্ন প্রশ্নপত্রে এ দুই কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিএমডিসির ওয়েবসাইটে প্রকাশিত ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২৬-২০২৭’-এ ভর্তির যোগ্যতা, পরীক্ষার নম্বর বণ্টন, পাস নম্বর ও আবেদনপ্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সম্মিলিতভাবে ন্যূনতম জিপিএ ৮ দশমিক ৫ থাকতে হবে।

তবে পশ্চাৎপদ জনগোষ্ঠীর উপজাতীয় এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের দুই পরীক্ষায় সম্মিলিত ন্যূনতম জিপিএ ৮ থাকতে হবে। পাশাপাশি জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট কমপক্ষে ৩ থাকতে হবে।

ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা এবং ইংরেজিতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য ইংরেজি প্রশ্নপত্রের ব্যবস্থাও রাখা হয়েছে।

যেভাবে হবে ভর্তি পরীক্ষা

নীতিমালা অনুযায়ী, এইচএসসি বা সমমানের সিলেবাস অনুসারে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় ১০০টি প্রশ্নের বিপরীতে মোট নম্বর থাকবে ১০০। সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট।

বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো—

– জীববিজ্ঞান: ৩০
– রসায়ন: ২৫
– পদার্থবিজ্ঞান: ১৫
– ইংরেজি: ১৫
– সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন: ১৫

প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে প্রার্থীকে অকৃতকার্য বলে গণ্য করা হবে।

আবেদন ও পছন্দক্রম পরিবর্তনের সুযোগ

ভর্তির আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে। একজন প্রার্থী কেবল একবার আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ফরম পূরণ ও নির্ধারিত ফি জমা দেওয়ার পর প্রয়োজনে সর্বোচ্চ দুইবার পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন।

এ ছাড়া ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল অথবা বিদেশি শিক্ষাব্যবস্থায় উত্তীর্ণ প্রার্থীদের নম্বরপত্র স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সমন্বয় করবে।

মেধাস্কোর যেভাবে নির্ধারণ হবে

ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি বা সমমানের পরীক্ষার জিপিএর ৮ গুণ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার জিপিএর ১২ গুণ যোগ করে মেধাস্কোর নির্ধারণ করা হবে।

তবে ২০২৫ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোট নম্বর থেকে ৩ নম্বর বাদ যাবে। অন্যদিকে, আগের শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।

নতুন নীতিমালার মাধ্যমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তির যোগ্যতা ও পরীক্ষার পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

বিস্তারিত কমেন্টে