বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৮:৫১
শিরোনাম
● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ ● নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে অধিকার এর মানববন্ধন ও আলোচনা ● সাজেকে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ, সংকট নিরসনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ ● নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে অধিকার এর মানববন্ধন ও আলোচনা ● সাজেকে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ, সংকট নিরসনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৮
শেয়ার: mail
নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে
বাংলাদেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। নতুন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন হলে নাগরিকরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পান। তবে নতুন ভোটার হতে হলে নির্দিষ্ট নিয়মে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়।

অনলাইনে আবেদন থেকে শুরু করে নির্বাচন অফিসে বায়োমেট্রিক তথ্য দেওয়ার মাধ্যমে সম্পন্ন হয় পুরো প্রক্রিয়া। নতুন ভোটার হতে কীভাবে আবেদন করবেন এবং কী কী কাগজপত্র লাগবে, তা জেনে নেওয়া যাক।

নতুন এনআইডি করতে যেসব কাগজপত্র লাগবে

নতুন ভোটার নিবন্ধনের জন্য সাধারণত নিচের কাগজপত্রগুলো প্রস্তুত রাখতে হয়—

১. জন্মনিবন্ধন সনদ: অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধিত জন্মনিবন্ধন সনদের কপি।

২. শিক্ষাগত যোগ্যতার সনদ: পিএসসি, জেএসসি, এসএসসি বা সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।

৩. বাবা-মায়ের এনআইডি: বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। তাঁদের কেউ মারা গেলেও এনআইডি নম্বর বা পুরোনো কার্ডের কপি থাকলে তা জমা দিতে হবে।

৪. নাগরিকত্ব সনদ: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের দেওয়া নাগরিকত্ব সনদ।

৫. ঠিকানার প্রমাণ: বিদ্যুৎ, গ্যাস বা পানির বিলের কপি কিংবা হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদ।

৬. রক্তের গ্রুপের প্রতিবেদন: নির্ভরযোগ্য ল্যাবরেটরি থেকে করা রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট।

৭. বিবাহিতদের জন্য কাগজপত্র: স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি এবং নিকাহনামা বা কাবিননামার অনুলিপি।

নতুন ভোটার হওয়ার আবেদন করবেন যেভাবে

নতুন ভোটার হওয়ার আবেদন অনলাইনে শুরু করে পরবর্তী ধাপে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হয়। প্রক্রিয়াটি হলো—

প্রথম ধাপ: অনলাইনে আবেদন

প্রথমে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নতুন ভোটার নিবন্ধনের আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনকারীর নাম, জন্মতারিখ, বাবা-মায়ের তথ্য, ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে দিতে হবে।

দ্বিতীয় ধাপ: আবেদন ফরম প্রিন্ট

অনলাইনে আবেদন সম্পন্ন হলে আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। ফরমে দেওয়া তথ্য ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

তৃতীয় ধাপ: নির্বাচন অফিসে জমা

আবেদন ফরমের প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি ও ফটোকপি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে উপস্থিত হতে হবে। সেখানে জমা দেওয়া তথ্য ও কাগজপত্র যাচাই করা হবে।

চতুর্থ ধাপ: ছবি ও বায়োমেট্রিক তথ্য প্রদান

নিবন্ধন কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচন অফিসে আবেদনকারীর ছবি তোলা হবে। একই সঙ্গে নেওয়া হবে দুই হাতের ১০ আঙুলের ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি এবং ডিজিটাল স্বাক্ষর।

সব তথ্য ও কাগজপত্র যাচাই এবং নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার হিসেবে নিবন্ধিত হবেন আবেদনকারী। পরবর্তী সময়ে এনআইডি নম্বর ও পরিচয়পত্র পাওয়া যাবে।

আবেদনের আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

নতুন ভোটার হওয়ার আবেদন করার আগে জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ এবং বাবা-মায়ের এনআইডিতে থাকা নাম ও জন্মতারিখের সঙ্গে আবেদনপত্রের তথ্য মিলিয়ে নিতে হবে। বিশেষ করে নামের বানান ও স্থায়ী ঠিকানায় যেন কোনো অসংগতি না থাকে।

কোনো তথ্যের ভুল বা অসংগতি থাকলে আবেদন যাচাইয়ের সময় অতিরিক্ত কাগজপত্র বা ব্যাখ্যা চাওয়া হতে পারে।

এ ছাড়া এলাকাভেদে নির্বাচন অফিস থেকে অতিরিক্ত কাগজপত্র চাওয়া হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা জেনে নেওয়া ভালো।

ট্যাগসমূহ: আবেদন এনআইডি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে

বিস্তারিত কমেন্টে