বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৮:৩৫
শিরোনাম
● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ ● নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে অধিকার এর মানববন্ধন ও আলোচনা ● সাজেকে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ, সংকট নিরসনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ ● নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে অধিকার এর মানববন্ধন ও আলোচনা ● সাজেকে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ, সংকট নিরসনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি?

বানিজ্য ডেস্ক
বানিজ্য ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:০২
শেয়ার: mail
পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি?

তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরিকাঠামো ঘোষণা করেছে সরকার। এতে গ্রেডভেদে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৬ থেকে সর্বোচ্চ ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন কাঠামোয় সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা এবং সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের ১৭ হাজার টাকা।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নতুন মজুরিকাঠামোর বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

তিনি জানান, বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। ফলে মূল বেতনের বাইরেও অতিরিক্ত আর্থিক সুবিধা যুক্ত হয়ে তাদের মাসিক মোট আয় বাড়বে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সাফল্যের পেছনে শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে দেশের সক্ষমতা ও মর্যাদার প্রতীক। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা, মর্যাদা ও উন্নত জীবনমান নিশ্চিত করা সরকারের নৈতিক ও সম্মিলিত দায়িত্ব।

তিনি আরও জানান, তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে নতুন এই কাঠামো নির্ধারণ করা হয়েছে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও প্রত্যাশার পাশাপাশি মূল্যস্ফীতি, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামো বিবেচনায় নেওয়া হয়েছে।

কোন গ্রেডে কত টাকা মজুরি?

উপদেষ্টার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মজুরিকাঠামোয় চারটি গ্রেডে শ্রমিকদের বেতন নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-১: সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এই গ্রেডে মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। বেড়েছে ৪৩ শতাংশ।

গ্রেড-২: সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপারসহ সংশ্লিষ্ট কর্মীদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আগে ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। বেড়েছে ৪০ দশমিক ১১ শতাংশ।

গ্রেড-৩: জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ।

গ্রেড-৪: হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আগে ছিল ১২ হাজার ৫০০ টাকা। বেড়েছে ৩৬ শতাংশ।

শ্রমিক ও মালিকপক্ষের স্বার্থে ভারসাম্যের লক্ষ্য

মাহদী আমিন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং রপ্তানি সাফল্যের প্রধান ভিত্তি। শ্রমিকের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি পরস্পরের পরিপূরক। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্পখাতই দীর্ঘমেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও উন্নত সুযোগ নিশ্চিত করতে পারে।

তিনি বলেন, সরকার এমন একটি তৈরি পোশাকশিল্প গড়ে তুলতে চায়, যেখানে শ্রমিকরা ন্যায্য অধিকার, মর্যাদা ও উন্নত জীবনমান পাবেন। একই সঙ্গে উদ্যোক্তারা বিনিয়োগ ও উৎপাদনে আস্থা পাবেন এবং কর্মসংস্থান ও রপ্তানি প্রবৃদ্ধির সুযোগ বাড়বে।

শ্রমিকদের ন্যায্য মজুরি, মালিকপক্ষের আর্থিক সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য বলে জানান উপদেষ্টা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি?

বিস্তারিত কমেন্টে