বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৮:৩৭
শিরোনাম
● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ ● নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে অধিকার এর মানববন্ধন ও আলোচনা ● সাজেকে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ, সংকট নিরসনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ ● নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে অধিকার এর মানববন্ধন ও আলোচনা ● সাজেকে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ, সংকট নিরসনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৪৮
শেয়ার: mail
বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাটে প্রত্যেক বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে মণিপুরী সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব মহা-রাসলীলা। বর্ণাঢ্য আয়োজনে আনন্দগন উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে শেষ হলো মণিপুরীদের রাসলীলা উৎসব।

উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামে মণিপুরীদের আবাসস্থলে
ঐতিহ্যবাহী মহা-রাসলীলা উৎসবে গত (২৪ নভেম্বর) মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে শুরু হয় ৮৪ তম রাসনৃত্য। পরে তা শেষ হয় বুধবার (২৫ নভেম্বর) ভোর রাতে। এতে মণিপুরি শিশু নৃত্যশিল্পীদের সুনিপুণ নৃত্য মন্ত্রমুগ্ধ করে রাখে ভক্ত-দর্শনার্থীদের। রাতভর নৃত্যের মাধ্যমে রাধা কৃষ্ণের প্রেমলীলা তুলে ধরা হয়।

উৎসবস্থলে রাসলীলা দেখতে বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের ঢল নামে। মণিপুরী সম্প্রদায়ের এ বৃহত্তম উৎসব উপলক্ষে বসেছিল আংশিক গ্রামীণ মেলা। রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থী ও পর্যটকদের ঢল নামে।

রাস উৎসবে অংশ নেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা।

স্থানীয়রা জানিয়েছেন, ১৭৬৯ খ্রিষ্টাব্দে রাজা ভাগ্যচন্দ্র সিংহের আয়োজনে মণিপুরিরা প্রথম রাসলীলা উৎসব পালন করেন। এরপর থেকে ছয়শ্রী গ্রামের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মানুষেরা বিগত ৮৪ বছর ধরে এই রাস উৎসবের আয়োজন করে আসছেন।

রাস উৎসব কমিটির উপদেষ্টা বীরেশ্বর সিংহ বলেন- ‘রাস উৎসব আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ বছর রাধা কৃষ্ণের প্রেমলীলা তুলে ধরা হয়েছে। আগামী বছরগুলোতেও এই আয়োজন করা হবে।’

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা

বিস্তারিত কমেন্টে