বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৮:৪৩
শিরোনাম
● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ ● নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে অধিকার এর মানববন্ধন ও আলোচনা ● সাজেকে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ, সংকট নিরসনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ ● নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে অধিকার এর মানববন্ধন ও আলোচনা ● সাজেকে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ, সংকট নিরসনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

‎পাবিপ্রবি প্রতিনিধি
‎পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৫৫
শেয়ার: mail
হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিচার, হলের অবৈধ সিট দখল বন্ধ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় আসন বরাদ্দসহ আট দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
‎
‎বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করেন তাঁরা। পরে রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্য বরাবর আট দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন। এ সময় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
‎
‎বিক্ষোভে ‘বাহ্ ভিসি চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার’, ‘বাহ্ প্রশাসন সন্ত্রাসীদের পাহারাদার’ এবং ‘শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে চলে না’—এমন বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
‎
‎স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে:
‎১. হলের অনুমোদিত আসন বরাদ্দের তালিকা ও নীতিমালা যাচাই করে যোগ্য ও বৈধ শিক্ষার্থীদের আসন বরাদ্দ আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে কার্যকর করতে হবে এবং কবে ও কীভাবে হলে উঠতে পারবেন তা লিখিতভাবে জানাতে হবে।
‎
‎২. বহিরাগতরা কীভাবে, কোন পথে ক্যাম্পাস/হলে প্রবেশ করল এবং নিরাপত্তা তদারকিতে কোথায় ঘাটতি ছিল, তা সিসিটিভি ফুটেজ, প্রবেশ রেজিস্টার ও সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
‎
‎৩. ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায়  ছুরি বা অন্য কোনো ধারালো অস্ত্র ব্যবহার ও অস্ত্রসহ ব্যক্তিদের উপস্থিতির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের শনাক্ত করতে হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে।
‎
‎৪. হলের কক্ষ ও আসন সরেজমিনে যাচাই করে বৈধ বরাদ্দ ছাড়া বা অন্যের আসন দখল করে অবস্থানরতদের শনাক্ত করতে হবে এবং যথাযথ নোটিশসহ বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসরণ করে তাদের উচ্ছেদ করে বৈধ শিক্ষার্থীদের আসন বুঝিয়ে দিতে হবে।
‎
‎৫. প্রতিটি আসনের হালনাগাদ ও যাচাইকৃত তালিকা প্রদর্শন করতে হবে এবং আসন পরিবর্তন, হস্তান্তর বা কাউকে হলে তোলার ক্ষেত্রে হল প্রশাসনের লিখিত অনুমোদন বাধ্যতামূলক করতে হবে। কোনো গোষ্ঠী যেন আসন বরাদ্দে প্রভাব বিস্তার বা জোরপূর্বক নিয়ন্ত্রণ করতে না পারে।
‎
‎৬. হলে প্রবেশে পরিচয়পত্র যাচাই, ডিজিটর রেজিস্টার ও প্রবেশ-প্রস্থানের সময় নথিভুক্ত করার ব্যবস্থা কার্যকর করতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগতদের হলে প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
‎
‎৭. আনসার ও নিরাপত্তাকর্মীদের দায়িত্বস্থলে সার্বক্ষণিক উপস্থিতি, নিয়মিত টহল ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া নিশ্চিত করতে হবে, দায়িত্বে অবহেলার জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।
‎
‎৮. ঘটনা-সংক্রান্ত সিসিটিভি ফুটেজ, প্রবেশ রেজিস্টার, আসন বরাদ্দের নথি ও লিখিত অভিযোগ সংরক্ষণ করতে হবে, যাতে কোনো প্রমাণ নষ্ট না হয়। তদন্তের অগ্রগতি ও গৃহীত পদক্ষেপ শিক্ষার্থীদের জানাতে হবে।
‎
‎
‎বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ্ম জানান, ছাত্রশিবির একটা স্মারক লিপি দিয়েছে। তা ইতিমধ্যে উপাচার্যকে পাঠিয়ে দিয়েছি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে