বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৫৩:১৩
শিরোনাম
● দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ● ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক, অনুমোদনের অপেক্ষায় ১৪ প্রকল্প ● নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ ● কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা ● যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর ● হাতে লেখা বা কম্পিউটারে টাইপের ঝামেলা শেষ, মোবাইলেই কভার পেজ তৈরি ● আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদে অধ্যাপকঅব্যাহতি ● যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ● ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক, অনুমোদনের অপেক্ষায় ১৪ প্রকল্প ● নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ ● কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা ● যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর ● হাতে লেখা বা কম্পিউটারে টাইপের ঝামেলা শেষ, মোবাইলেই কভার পেজ তৈরি ● আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদে অধ্যাপকঅব্যাহতি ● যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’

তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৮
শেয়ার: mail
নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ হয়েছে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’। ব্যবহারিক কোর্স ‘সিন ওয়ার্ক: ওয়েস্টার্ন ক্লাসিক ড্রামা’-এর সেমিস্টার ফাইনাল পরীক্ষার অংশ হিসেবে দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে নাটকটি মঞ্চস্থ হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে নাটকটির মঞ্চায়ন হয়। বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার (বাধন)-এর তত্ত্বাবধানে নাটকটি পরিবেশিত হয়।

নাটকটিতে প্রমিথিউস চরিত্রে অভিনয় করেন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফানুর জামান স্নিগ্ধ। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন তাদের জন্য একটি পরীক্ষা ছিল। তিনি জীবনে প্রথমবারের মতো মঞ্চে অভিনয় করেছেন। কোর্স শিক্ষক প্রায় চার মাস ধরে তাদের প্রস্তুত করেছেন। এ সময়ে শিক্ষকের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে বলেও জানান তিনি।

নাটকটির তত্ত্বাবধায়ক সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার বলেন, শিক্ষার্থীদের অধিকাংশই আগে কখনো থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন না। সে জায়গা থেকে এটি তাঁর জন্যও নতুন অভিজ্ঞতা ছিল। শিক্ষার্থীদের জন্য এটি ছিল দলগত কাজের প্রথম অভিজ্ঞতা। তাঁর বিশ্বাস, ভবিষ্যতে থিয়েটারচর্চায় এ অভিজ্ঞতা শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।

তিনি আরও বলেন, টিএসসি অডিটোরিয়ামে এর আগে কখনো থিয়েটার মঞ্চায়িত হয়নি। নির্মাণাধীন ভবনে নাটকটি মঞ্চস্থ করা ছিল বড় চ্যালেঞ্জ।

নাটকটি উপভোগ করতে আসা ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সায়েন্স বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া মেহেরিন বলেন, মঞ্চায়নটি খুব ভালো ছিল। এটি ছিল এক অন্যরকম অনুভূতি। তিনি অভিনয়শিল্পীদের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে রোভার স্কাউট। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দর্শক হিসেবে উপস্থিত ছিলেন।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’

বিস্তারিত কমেন্টে