বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৪৩:৩৪
শিরোনাম
● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক, অনুমোদনের অপেক্ষায় ১৪ প্রকল্প ● নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ ● কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা ● যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর ● হাতে লেখা বা কম্পিউটারে টাইপের ঝামেলা শেষ, মোবাইলেই কভার পেজ তৈরি ● আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদে অধ্যাপকঅব্যাহতি ● যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক, অনুমোদনের অপেক্ষায় ১৪ প্রকল্প ● নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ ● কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা ● যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর ● হাতে লেখা বা কম্পিউটারে টাইপের ঝামেলা শেষ, মোবাইলেই কভার পেজ তৈরি ● আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদে অধ্যাপকঅব্যাহতি ● যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩২
শেয়ার: mail
কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা

যশোরের কেশবপুর উপজেলার চিংড়া ধর্মপুর আলিম মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সভাপতি পদ নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কমিটির তালিকায় মাদ্রাসার অধ্যক্ষের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অধ্যক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেছেন বলে জানা গেছে।

যশোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মজনু হোসেন অভিযোগ করেন, সভাপতি হওয়ার উদ্দেশ্যে আকরাম হোসেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের কাছ থেকে জোরপূর্বক কাগজে স্বাক্ষর নিয়েছেন।

মজনু হোসেন বলেন, আমি ও আমার পরিবার এই মাদ্রাসার জন্য জমি দান করেছি। দীর্ঘ ১৭ বছর আমরা নির্যাতিত হয়েছি, কোনো কথা বলতে পারিনি। আকরাম হোসেন তখন তাদের সঙ্গে সমন্বয় করে চলতেন। এখন তিনি মব সৃষ্টি করে সভাপতি হওয়ার চেষ্টা করছেন। আমরা কোনো দখলবাজকে প্রতিষ্ঠানে ঠাঁই দিতে চাই না।

তিনি আরও বলেন, নিজেও সভাপতি পদপ্রার্থী। তবে প্রতিষ্ঠানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চান না। সাধারণ অভিভাবকেরা যাঁকে সভাপতি হিসেবে চাইবেন, তিনি তা মেনে নেবেন।

মজনু হোসেনের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম তাঁকে ফোন করে আকরাম হোসেন ও তাঁর সহযোগীদের স্বাক্ষর নেওয়ার বিষয়টি জানান। পরে অধ্যক্ষ তাঁকে কাগজ নিয়ে মাদ্রাসায় যেতে বলেন এবং স্বাক্ষর করে দেওয়ার আশ্বাস দেন। এরপর মজনু মাদ্রাসায় গিয়ে কাগজে অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন। ইউএনও সবাইকে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে সরেজমিনে মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তিনি বলেন, বিএনপির দুই পক্ষই এসে মাদ্রাসার কমিটির তালিকায় তাঁর স্বাক্ষর নিয়েছে। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন।

এদিকে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা

বিস্তারিত কমেন্টে