মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৪:৫২
শিরোনাম
● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:০৫
শেয়ার: mail
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির শীর্ষ পাঁচ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করে আইসিজের রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে এটিই যুক্তরাজ্যের প্রথম শাস্তিমূলক পদক্ষেপ।

নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হুতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেট উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ায় নিজেদের মূল্যবোধের প্রতিফলন থাকা জরুরি। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় দেশটির সেনাপ্রধান ছিলেন। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী। এ কারণে ২০২১ সালেই তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।

মিলিব্যান্ড আরও বলেন, মিয়ানমারকে অবিলম্বে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

মিয়ানমারে চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক সহায়তা পৌঁছানোর পথ সুগম করতে অবিলম্বে লড়াই বন্ধ করতে হবে। বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সব পক্ষকে নিয়ে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরু করা প্রয়োজন।

এ ছাড়া মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকেও যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে।

ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের মিলিব্যান্ড জানিয়েছেন, চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আইসিজের রায় নিয়ে আলোচনা করবে যুক্তরাজ্য। এ বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে আলাদা বৈঠকেরও আয়োজন করা হবে।

আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ কয়েকটি দেশ।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া রায়ে আন্তর্জাতিক বিচার আদালত জানায়, আদালতের সামনে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে গণহত্যার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের নিয়ে গঠিত আদালতের বিচারক প্যানেলে ৯-৬ ভোটে এ রায় দেওয়া হয়। সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতে, ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের আরও কয়েকটি ধারা লঙ্ঘন করেছে মিয়ানমার।

রায়ে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিষয়টি তুলে ধরা হয়। ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার তথ্য উল্লেখ করা হয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে অভিযানের সময় রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়া, নারী ও মেয়েশিশুদের ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো ভয়াবহ অপরাধের তথ্য উঠে এসেছে। তবে মিয়ানমার বরাবরই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছে।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন। বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, তাদের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সে সময় মিয়ানমারের নেতৃত্বে ছিলেন অং সান সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়।

এদিকে মিয়ানমারে এখনো বিভিন্ন অঞ্চলে বিমান হামলা ও সংঘাত অব্যাহত রয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় আরাকান আর্মির সহিংসতার ঘটনাও ঘটছে বলে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

বিস্তারিত কমেন্টে