মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:২৯:৫২
শিরোনাম
● নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৯ জনকে আটক ● ইবির ৫ম সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্র ইউনিয়নের ● আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ ● নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির ঘোষণা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি-৪ ● মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কথা ভাবছে ইন্দোনেশিয়া, বাড়ছে সামরিক সহযোগিতার সম্ভাবনা ● অভিনেতা সোহেল খান মারা গেছেন ● এনভিডিয়ার সিইও পদে হুয়াংয়ের পুনর্বহাল, উচ্ছ্বসিত মাস্ক-অল্টম্যান ● ভুয়া বন্ধুর ৫ লক্ষণ, যেসব আচরণে চিনবেন প্রকৃত বন্ধু ● বিশ্বের যেকোনো বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ● সুরা নাবায় কেয়ামত ও পরকালের যে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে ● নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৯ জনকে আটক ● ইবির ৫ম সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্র ইউনিয়নের ● আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ ● নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির ঘোষণা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি-৪ ● মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কথা ভাবছে ইন্দোনেশিয়া, বাড়ছে সামরিক সহযোগিতার সম্ভাবনা ● অভিনেতা সোহেল খান মারা গেছেন ● এনভিডিয়ার সিইও পদে হুয়াংয়ের পুনর্বহাল, উচ্ছ্বসিত মাস্ক-অল্টম্যান ● ভুয়া বন্ধুর ৫ লক্ষণ, যেসব আচরণে চিনবেন প্রকৃত বন্ধু ● বিশ্বের যেকোনো বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ● সুরা নাবায় কেয়ামত ও পরকালের যে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে

আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:১৫
শেয়ার: mail
আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) আল ওয়াতান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিশেষ জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সকর্মী, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। এ সময় আহতদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, দুর্ঘটনা নিয়ে কোনো ধরনের গুজব বা অনির্ভরযোগ্য তথ্য না ছড়াতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি যেকোনো তথ্য সরকারি সূত্র থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১২ নভেম্বর ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে পরপর দুটি সংঘর্ষের ঘটনায় ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন। নিহতদের মধ্যে ১০ জন আমিরাতের এবং চারজন ভারতের নাগরিক ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, প্রথমে একটি গাড়ি সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। পরে দুটি শিপিং কনটেইনার বহনকারী একটি ট্রাক কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে মোট ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১

বিস্তারিত কমেন্টে