মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:০৫:৪৮
শিরোনাম
● নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির ঘোষণা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি-৪ ● মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কথা ভাবছে ইন্দোনেশিয়া, বাড়ছে সামরিক সহযোগিতার সম্ভাবনা ● অভিনেতা সোহেল খান মারা গেছেন ● এনভিডিয়ার সিইও পদে হুয়াংয়ের পুনর্বহাল, উচ্ছ্বসিত মাস্ক-অল্টম্যান ● ভুয়া বন্ধুর ৫ লক্ষণ, যেসব আচরণে চিনবেন প্রকৃত বন্ধু ● বিশ্বের যেকোনো বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ● সুরা নাবায় কেয়ামত ও পরকালের যে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ● জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ● যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ● নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির ঘোষণা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি-৪ ● মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কথা ভাবছে ইন্দোনেশিয়া, বাড়ছে সামরিক সহযোগিতার সম্ভাবনা ● অভিনেতা সোহেল খান মারা গেছেন ● এনভিডিয়ার সিইও পদে হুয়াংয়ের পুনর্বহাল, উচ্ছ্বসিত মাস্ক-অল্টম্যান ● ভুয়া বন্ধুর ৫ লক্ষণ, যেসব আচরণে চিনবেন প্রকৃত বন্ধু ● বিশ্বের যেকোনো বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ● সুরা নাবায় কেয়ামত ও পরকালের যে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ● জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ● যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির ঘোষণা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি-৪

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:৪৬
শেয়ার: mail
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির ঘোষণা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি-৪

নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ঘোষণা আসতে থাকলেও দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৪ (এসআরবি-৪, সাবেক র‍্যাব)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাজধানীর মিরপুর, পল্লবীসহ আশপাশের এলাকায় সক্রিয় ‘ফোর স্টার’ গ্রুপসহ পাঁচটি সন্ত্রাসী গোষ্ঠীর অপরাধ ও সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসআরবি-৪ অধিনায়ক বলেন, নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারি—এ ধরনের কোনো নির্দিষ্ট তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আগেও এ ধরনের ঘোষণা শুনেছে। সময়ের সঙ্গে এ ধরনের ঘোষণা আসবে, আবার চলেও যাবে। এসব নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

নাশকতা প্রতিরোধে স্থানীয় জনগণের ভূমিকার প্রশংসা করে লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, অনেক সাহসী নাগরিক নিজেরাই নাশকতাকারীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ জন্য তিনি স্থানীয় জনগণকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নাশকতা-সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শেয়ার করতে হবে। জনগণ ও সাংবাদিকদের সহযোগিতায় এ ধরনের নাশকতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ইনশা আল্লাহ, এ ধরনের নাশকতা নিয়ন্ত্রণে চলে আসবে। এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।

এদিকে, ‘ফোর স্টার’ গ্রুপের সঙ্গে রাজনৈতিক সহিংসতার কোনো যোগসূত্র রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে এসআরবি-৪ অধিনায়ক বলেন, এসব গ্রুপ গত এক-দুই মাসে গড়ে ওঠেনি। তারা অনেক আগে থেকেই সক্রিয় ছিল এবং দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বর্তমানে তাদের অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাশাপাশি নাশকতায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির ঘোষণা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি-৪

বিস্তারিত কমেন্টে