মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:১১:৩৫
শিরোনাম
● এনভিডিয়ার সিইও পদে হুয়াংয়ের পুনর্বহাল, উচ্ছ্বসিত মাস্ক-অল্টম্যান ● ভুয়া বন্ধুর ৫ লক্ষণ, যেসব আচরণে চিনবেন প্রকৃত বন্ধু ● বিশ্বের যেকোনো বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ● সুরা নাবায় কেয়ামত ও পরকালের যে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ● জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ● যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ● ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন ● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● এনভিডিয়ার সিইও পদে হুয়াংয়ের পুনর্বহাল, উচ্ছ্বসিত মাস্ক-অল্টম্যান ● ভুয়া বন্ধুর ৫ লক্ষণ, যেসব আচরণে চিনবেন প্রকৃত বন্ধু ● বিশ্বের যেকোনো বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ● সুরা নাবায় কেয়ামত ও পরকালের যে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ● জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ● যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ● ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন ● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের

বিশ্বের যেকোনো বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৬
শেয়ার: mail
বিশ্বের যেকোনো বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

বিশ্বের যেকোনো দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস বা মিশনে গেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের যে মিশনেই যাবেন, সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান নেই।

এর আগে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই আসতে হবে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় দেশের সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতার অভিযোগ করেন হুমায়ূন কবির। তিনি বলেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বের যেকোনো বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

বিস্তারিত কমেন্টে