মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ | ২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৬ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১১:২৭:০৫
শিরোনাম
● ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে ডিএমপির অভিযান ● যে কারণে স্বপ্না খাতুনকে খালাস দিলেন হাইকোর্ট ● এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ ● ১ ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাকশ্রমিকরা: মজুরি বোর্ড চেয়ারম্যান ● পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক ● বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের নিন্দা ● শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার ● চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার ● তেজগাঁও কলেজে ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজির তথ্য সংগ্রহ করছে ছাত্রদল ● রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত ● ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে ডিএমপির অভিযান ● যে কারণে স্বপ্না খাতুনকে খালাস দিলেন হাইকোর্ট ● এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ ● ১ ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাকশ্রমিকরা: মজুরি বোর্ড চেয়ারম্যান ● পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক ● বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের নিন্দা ● শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার ● চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার ● তেজগাঁও কলেজে ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজির তথ্য সংগ্রহ করছে ছাত্রদল ● রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত

যে কারণে স্বপ্না খাতুনকে খালাস দিলেন হাইকোর্ট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:২৩
শেয়ার: mail
যে কারণে স্বপ্না খাতুনকে খালাস দিলেন হাইকোর্ট

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলার অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

স্বপ্না খাতুনকে খালাস দেওয়ার কারণ ব্যাখ্যা করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মামলার মূল অপরাধ ছিল ধর্ষণ ও পরবর্তী সময়ে হত্যা। তবে সোহেল রানার জবানবন্দিতে নিজেকে সম্পৃক্ত করার কথা থাকলেও এসব অপরাধে স্বপ্না খাতুনের সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

তিনি জানান, অন্য সাক্ষীদের সাক্ষ্যে উঠে এসেছে, স্বামীকে বাঁচানোর উদ্দেশ্যে তিনতলার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বপ্না খাতুন সহযোগিতা করেছিলেন। তবে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মূল ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাকে খালাস দিয়েছেন।

অন্যদিকে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে আদালত পর্যবেক্ষণে বলেছেন, রামিসার হত্যাকাণ্ড ছিল নৃশংস ও অস্বাভাবিক। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি বলে মত দিয়েছেন আদালত।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যে কারণে স্বপ্না খাতুনকে খালাস দিলেন হাইকোর্ট

বিস্তারিত কমেন্টে