বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১২:২৯
শিরোনাম
● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ● বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন উদ্যোগঃ প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্ব ● সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ● বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন উদ্যোগঃ প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্ব ● সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার নিন্দা জানালেন রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:৩৮
শেয়ার: mail
লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার নিন্দা জানালেন রাশেদ খাঁন

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

পোস্টে রাশেদ খাঁন বলেন, লন্ডনে নাহিদ ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের উগ্রতা ও দুর্বৃত্তপনার বহিঃপ্রকাশ। এ ধরনের কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ জোরালো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি আরও প্রশ্ন তোলেন, গোপালগঞ্জের ঘটনার জন্য জামায়াত-এনসিপি যেভাবে বিএনপি সরকারকে দায়ী করেছে, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তারা কাকে দায়ী করবে?

রাশেদ খাঁন অভিযোগ করেন, জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে তাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার মুখে পড়তে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায়ও বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতা খোঁজা হবে কি না, তা দেখার বিষয়। একই সঙ্গে নাহিদ ইসলাম যেন এ ঘটনায় বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী না করেন, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন জামায়াত ও এনসিপির প্রতি বিভক্তির রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে পারলে দেশে-বিদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও নাশকতার সুযোগ কমবে।

তিনি আওয়ামী লীগকে জাতির শত্রু আখ্যা দিয়ে দলটিকে কোথাও ন্যূনতম রাজনৈতিক জায়গা না দেওয়ার অঙ্গীকার করার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার নিন্দা জানালেন রাশেদ খাঁন

বিস্তারিত কমেন্টে