বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:১২:৩৯
শিরোনাম
● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● জলাভূমি থেকে প্রযুক্তির বিস্ময়কর নগরী, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প ● রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার, তাকিয়ে বাংলাদেশসহ বিশ্ব ● চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড ● ২০২৭ সালের হজের বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের সময় ২২ নভেম্বর পর্যন্ত ● বারবার ঠোঁট ফাটছে? শরীরে যে ভিটামিনের ঘাটতি থাকতে পারে ● কিশোরদের বয়স শনাক্তে এআই প্রযুক্তি আনছে মেটা, ফেসবুক-ইনস্টাগ্রামেও নতুন নিয়ম ● আবুবকরপুরে আব্দুল্লাহ আল নোমানের । চেয়ারম্যান পদো প্রার্থীর বাইক শো ডাউন ● বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● জলাভূমি থেকে প্রযুক্তির বিস্ময়কর নগরী, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প ● রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার, তাকিয়ে বাংলাদেশসহ বিশ্ব ● চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড ● ২০২৭ সালের হজের বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের সময় ২২ নভেম্বর পর্যন্ত ● বারবার ঠোঁট ফাটছে? শরীরে যে ভিটামিনের ঘাটতি থাকতে পারে ● কিশোরদের বয়স শনাক্তে এআই প্রযুক্তি আনছে মেটা, ফেসবুক-ইনস্টাগ্রামেও নতুন নিয়ম ● আবুবকরপুরে আব্দুল্লাহ আল নোমানের । চেয়ারম্যান পদো প্রার্থীর বাইক শো ডাউন ● বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:০৩
শেয়ার: mail
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার

শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ ভবনের শপথ কক্ষে জাতীয় সংসদের হুইপ জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যের একটি শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তাদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

জাতীয় সংসদ ভবনের ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর গুরুত্ব তুলে ধরে কায়সার কামাল বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান ভবনটির নকশা প্রণয়ন করেন।

তিনি আরও জানান, জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশি-বিদেশি গবেষকেরা এসব তথ্য ও দলিল ব্যবহার করে গবেষণার জন্য সেখানে আসেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

হুইপ জি. কে. গউছের প্রশংসা করে তিনি বলেন, তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দিয়েছেন। যে কক্ষে প্রতিনিধিদলটি বসেছে, সেটি সংসদ সদস্যদের শপথ গ্রহণের কক্ষ। সংসদ সবার জন্য—এ কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, প্রতিনিধিদলের শিক্ষার্থীদের মধ্য থেকেই একদিন অনেকে জাতীয় সংসদে নেতৃত্ব দেবেন।

এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংসদে রচনা প্রতিযোগিতা আয়োজনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান ডেপুটি স্পিকার। প্রতিযোগিতায় বিজয়ীদের নিজ হাতে পুরস্কার দেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় তাঁরা ডেপুটি স্পিকার ও হুইপ জি. কে. গউছের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার

বিস্তারিত কমেন্টে