বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:০২:১৯
শিরোনাম
● চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড ● ২০২৭ সালের হজের বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের সময় ২২ নভেম্বর পর্যন্ত ● বারবার ঠোঁট ফাটছে? শরীরে যে ভিটামিনের ঘাটতি থাকতে পারে ● কিশোরদের বয়স শনাক্তে এআই প্রযুক্তি আনছে মেটা, ফেসবুক-ইনস্টাগ্রামেও নতুন নিয়ম ● আবুবকরপুরে আব্দুল্লাহ আল নোমানের । চেয়ারম্যান পদো প্রার্থীর বাইক শো ডাউন ● বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি ● দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড ● ২০২৭ সালের হজের বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের সময় ২২ নভেম্বর পর্যন্ত ● বারবার ঠোঁট ফাটছে? শরীরে যে ভিটামিনের ঘাটতি থাকতে পারে ● কিশোরদের বয়স শনাক্তে এআই প্রযুক্তি আনছে মেটা, ফেসবুক-ইনস্টাগ্রামেও নতুন নিয়ম ● আবুবকরপুরে আব্দুল্লাহ আল নোমানের । চেয়ারম্যান পদো প্রার্থীর বাইক শো ডাউন ● বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি ● দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

আবুবকরপুরে আব্দুল্লাহ আল নোমানের । চেয়ারম্যান পদো প্রার্থীর বাইক শো ডাউন

রাহাত হাওলাদার, চরফ্যাশন, (ভোলা) প্রতিনিধি
রাহাত হাওলাদার, চরফ্যাশন, (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৪১
শেয়ার: mail
আবুবকরপুরে আব্দুল্লাহ আল নোমানের । চেয়ারম্যান পদো প্রার্থীর বাইক শো ডাউন

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন আবুবকরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় শুরু হওয়া এ শোডাউনে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক মোটরসাইকেল বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

শোডাউনটি আবুবকরপুর ইউনিয়নের শিবা চৌমুহনী থেকে শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে মোটরসাইকেল বহর নিয়ে চরফ্যাশন বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে কর্মসূচি শেষ হয়।

আব্দুল্লাহ আল নোমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ+সাধারণ সম্পাদক। তাঁর দাবি, কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় থাকাকালে রাজনৈতিক কারণে তাঁকে সাতবারের বেশি কারাবরণ করতে হয়েছে এবং তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়েছিল।

শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, নির্বাচিত হলে আবুবকরপুর ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের সাম্য ও মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়কে সামনে রেখে একটি উন্নত, নিরাপদ ও মানবিক আবুবকরপুর গড়ে তুলতে চান তিনি।

তিনি আরও বলেন, বিচারব্যবস্থায় অর্থের প্রভাব ও টাকার সংস্কৃতি বন্ধ করে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করবেন। ইউনিয়নের প্রতিটি মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া হবে তাঁর অন্যতম অঙ্গীকার।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে ইউনিয়নজুড়ে আব্দুল্লাহ আল নোমানের একটি পরিচিতি ও সমর্থকগোষ্ঠী রয়েছে।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দলের জন্য কাজ করতে গিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক ভূমিকা এবং এলাকার মানুষের পাশে থাকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাকে মনোনয়ন দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আবুবকরপুরে আব্দুল্লাহ আল নোমানের । চেয়ারম্যান পদো প্রার্থীর বাইক শো ডাউন

বিস্তারিত কমেন্টে