বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৪১:৩১
শিরোনাম
● বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি ● দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ● বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি ● দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি

বানিজ্য ডেস্ক
বানিজ্য ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৩৩
শেয়ার: mail
বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে বেসরকারি বিনিয়োগের পরিবেশ উন্নয়ন, অর্থনীতির বহুমুখীকরণ এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতে সহযোগিতা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে ব্যাংকিং খাতের সংস্কার, করব্যবস্থার উন্নয়ন, পুঁজিবাজার শক্তিশালী করা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারণে সরকারের সঙ্গে কাজ করছে সংস্থাটি।

গত ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। সফরকালে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেন তারা।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এডিবির মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছাতে আর্থিক বাজারের পরিধি ও সক্ষমতা বাড়ানো, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং বেসরকারি খাতের উদ্যোক্তাদের বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক সংস্কার প্রয়োজন।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোকে বাস্তবসম্মত বিনিয়োগ প্রকল্পে রূপ দিতে সরকারি ও বেসরকারি খাতের সক্ষমতা কাজে লাগিয়ে এডিবি সহযোগিতা অব্যাহত রাখবে।

সফরকালে প্রতিনিধিদলটি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনির সঙ্গে বৈঠক করে।

এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং এডিবি যৌথভাবে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ চালু করেন। অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগের প্রতিবন্ধকতা শনাক্ত করতে ৫০০টিরও বেশি নির্দেশকের ভিত্তিতে এই মনিটর তৈরি করা হয়েছে।

অন্যদিকে, সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যাটারি সংরক্ষণসংক্রান্ত আরও পাঁচটি প্রকল্পে লেনদেনবিষয়ক পরামর্শক সহায়তা দেওয়ার জন্য এডিবি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে এ ধরনের প্রকল্পের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়টিতে।

এ প্রকল্পগুলোর আওতায় এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণ সক্ষমতা তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এসব উদ্যোগের মাধ্যমে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার আশা করছে এডিবি।

সংস্থাটি জানিয়েছে, ব্যবসায়ী ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনায় উঠে আসা বিষয়গুলো বাংলাদেশের সমন্বিত প্রবৃদ্ধি নেটওয়ার্ক উন্নয়ন উদ্যোগের মহাপরিকল্পনা এবং ২০২৮-২০৩২ মেয়াদের দেশীয় অংশীদারত্ব কৌশল প্রণয়নে কাজে লাগানো হবে।

উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা প্রদানকারী একটি বহুপক্ষীয় উন্নয়ন সংস্থা। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকের সদস্য দেশ ৬৯টি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি

বিস্তারিত কমেন্টে