সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ | ১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৫ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:২৩:০৬
শিরোনাম
● বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ● চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী খোরশেদ আলম ● কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ● রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ● প্রয়াত অভিনেত্রী নিম্মির ৮ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধ, কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা ● বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ● ‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’: বিরোধী নেতা আইজেনকট ● ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত ● ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, যা বললেন নেইমার ● ঘুমের মধ্যে পায়ে হঠাৎ রগে টান, কেন হয় এবং মুক্তির উপায় ● বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ● চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী খোরশেদ আলম ● কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ● রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ● প্রয়াত অভিনেত্রী নিম্মির ৮ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধ, কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা ● বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ● ‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’: বিরোধী নেতা আইজেনকট ● ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত ● ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, যা বললেন নেইমার ● ঘুমের মধ্যে পায়ে হঠাৎ রগে টান, কেন হয় এবং মুক্তির উপায়

বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৫৮
শেয়ার: mail
বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

পাদ্রীশিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার হাওলাদার হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৩টায় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ কর্মসূচি পালন করেন নিহতের পরিবার ও এলাকার সর্বস্তরের নারী-পুরুষ।

গত ২৯ অক্টোবর এশার নামাজের পর বাড়ি ফেরার পথে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আনোয়ার হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।

মানববন্ধনে নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীর হত্যাকারীরা প্রকাশ্যে ঘোরাঘুরি করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তাহীনতায় আছেন।”

বক্তারা অভিযোগ করেন, ঘটনার দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত সমীর, নাসিম, সোহেল, নয়ন ও সাকিবসহ জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িত আসামিদের ধরতে পুলিশের অভিযান চলমান আছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে