নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মো. সম্রাট ইসলাম (৩৭) নামে এক যুবলীগ সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সম্রাট ইসলাম লালপুর উপজেলার ওয়ালিয়া আমিনপাড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে। তিনি ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার মামলা নম্বর-১৫, তারিখ ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দের তদন্ত ও অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার সম্রাট ইসলামকে ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে নাটোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।