সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ | ১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৫:৫২
শিরোনাম
● রামিসা ধর্ষণ-হত্যা মামলা: দুই আসামির মৃত্যুদণ্ডের আপিলের রায় মঙ্গলবার ● আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো ● পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত, কোন ইউনিয়নে কবে ভোট বৃহস্পতিবার জানাবে ইসি ● ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাবাস; খালাসের পরও রাষ্ট্রীয় সহায়তা পাননি ইলিয়াস ● রাসপূর্ণিমায় দুবলারচরে লাখো প্রাণের আবাস রক্ষায় সতর্ক বন বিভাগ, প্লাস্টিক ও মাইক নিষিদ্ধ ● ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন ● বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে নাটোরে কিশোর-কিশোরীদের সাইকেল র‍্যালি ● পাঁচ দফা দাবিতে মোংলায় নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ● নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ ● বাকেরগঞ্জে চিকিৎসক ও নার্স না থাকায় তিন ক্লিনিককে জরিমানা ● রামিসা ধর্ষণ-হত্যা মামলা: দুই আসামির মৃত্যুদণ্ডের আপিলের রায় মঙ্গলবার ● আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো ● পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত, কোন ইউনিয়নে কবে ভোট বৃহস্পতিবার জানাবে ইসি ● ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাবাস; খালাসের পরও রাষ্ট্রীয় সহায়তা পাননি ইলিয়াস ● রাসপূর্ণিমায় দুবলারচরে লাখো প্রাণের আবাস রক্ষায় সতর্ক বন বিভাগ, প্লাস্টিক ও মাইক নিষিদ্ধ ● ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন ● বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে নাটোরে কিশোর-কিশোরীদের সাইকেল র‍্যালি ● পাঁচ দফা দাবিতে মোংলায় নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ● নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ ● বাকেরগঞ্জে চিকিৎসক ও নার্স না থাকায় তিন ক্লিনিককে জরিমানা

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:২৮
শেয়ার: mail
নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ

নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মুহুর্মুহু ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে দুটি হায়েস মাইক্রোবাস, একটি পিকআপ ও একটি প্রাইভেটকার নিয়ে ২৫ থেকে ৩০ জনের একটি দল দত্তপাড়া বাজারে আসে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে একের পর এক ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণের পর দুর্বৃত্তরা অন্তত শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম সাফা জানান, ঘটনার সময় তিনি দত্তপাড়া বাজার পাহারা দিচ্ছিলেন। রাত ১১টার দিকে তিনটি মাইক্রোবাস এসে বাজারে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল নিক্ষেপ ও গুলি ছুড়তে শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় মহাসড়কে চলাচলরত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। হঠাৎ গুলির শব্দ ও ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাজার জনশূন্য হয়ে যায়। পরে দুর্বৃত্তরা আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যানবাহনে করে বনপাড়ার দিকে চলে যায়।

এ ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ

বিস্তারিত কমেন্টে