মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ | ২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৬ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৭:৩৫
শিরোনাম
● কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড ● ভালো ফুলকপি কিনতে খেয়াল রাখুন ৫ লক্ষণ, চিনবেন তাজা সবজি ● পেটের মেদ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ৪ অভ্যাস, জেনে নিন করণীয় ● অফিসার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, দ্রুত আবেদন করুন ● আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ● ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিমা-ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড ● মিডল ইস্টের সংগীতে পুরনো রাজত্বে চ্যালেঞ্জ ছুড়ছে নতুন সুর ● হলিউডের ১০ তারকার রহস্যময় মৃত্যু, কয়েক দশকেও মেলেনি অনেক প্রশ্নের উত্তর ● বিয়ের এক সপ্তাহের মাথায় ভাড়াবাসায় বাসচালকের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা ● পাকিস্তানে স্বর্ণখনি বন্ধের ঘোষণা, সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ গভর্নরের ● কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড ● ভালো ফুলকপি কিনতে খেয়াল রাখুন ৫ লক্ষণ, চিনবেন তাজা সবজি ● পেটের মেদ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ৪ অভ্যাস, জেনে নিন করণীয় ● অফিসার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, দ্রুত আবেদন করুন ● আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ● ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিমা-ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড ● মিডল ইস্টের সংগীতে পুরনো রাজত্বে চ্যালেঞ্জ ছুড়ছে নতুন সুর ● হলিউডের ১০ তারকার রহস্যময় মৃত্যু, কয়েক দশকেও মেলেনি অনেক প্রশ্নের উত্তর ● বিয়ের এক সপ্তাহের মাথায় ভাড়াবাসায় বাসচালকের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা ● পাকিস্তানে স্বর্ণখনি বন্ধের ঘোষণা, সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ গভর্নরের

জয়পুরহাটে ৪৬০ এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:১৯
শেয়ার: mail
জয়পুরহাটে ৪৬০ এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৬০ জন এতিম শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ। সংস্থাটির এ মানবিক উদ্যোগে আনন্দিত শিক্ষার্থীরা।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে সংস্থাটির কাফালতভুক্ত ৪৬০ জন এতিম শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও আনন্দময় করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন স্কুল ব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে তাদের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে।

আয়োজক সংশ্লিষ্টরা জানান, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করা এবং তাদের ভবিষ্যৎ গঠনে পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষার প্রয়োজনীয় উপকরণের অভাবে যেন কোনো শিশু পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ।

স্থানীয়রা জানান, এতিম শিশুদের শিক্ষা ও কল্যাণে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তাদের শিক্ষাজীবন আরও গতিশীল হবে।

সংশ্লিষ্টরা সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, চিকিৎসা ও সার্বিক কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জয়পুরহাটে ৪৬০ এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বিস্তারিত কমেন্টে