বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:০৯:০৩
শিরোনাম
● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ● বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন উদ্যোগঃ প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্ব ● সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ● বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন উদ্যোগঃ প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্ব ● সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া

কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:০২
শেয়ার: mail
কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

সাঈদ খোকন, সংগৃহীত ছবি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান, তাদের সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য জানতে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এ ছাড়া মামলার অন্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় উদ্‌ঘাটন এবং তাকে আশ্রয়দাতাদের বিষয়ে তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তার কথাও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হয় ১৪ বছর বয়সী আব্দুল মোতালিব।

এ ঘটনায় তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। ওই মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি সাঈদ খোকন।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

বিস্তারিত কমেন্টে