সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ | ১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৫ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:২৩:৫৬
শিরোনাম
● বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ● চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী খোরশেদ আলম ● কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ● রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ● প্রয়াত অভিনেত্রী নিম্মির ৮ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধ, কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা ● বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ● ‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’: বিরোধী নেতা আইজেনকট ● ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত ● ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, যা বললেন নেইমার ● ঘুমের মধ্যে পায়ে হঠাৎ রগে টান, কেন হয় এবং মুক্তির উপায় ● বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ● চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী খোরশেদ আলম ● কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ● রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ● প্রয়াত অভিনেত্রী নিম্মির ৮ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধ, কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা ● বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ● ‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’: বিরোধী নেতা আইজেনকট ● ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত ● ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, যা বললেন নেইমার ● ঘুমের মধ্যে পায়ে হঠাৎ রগে টান, কেন হয় এবং মুক্তির উপায়

ঘুমের মধ্যে পায়ে হঠাৎ রগে টান, কেন হয় এবং মুক্তির উপায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:১৮
শেয়ার: mail
ঘুমের মধ্যে পায়ে হঠাৎ রগে টান, কেন হয় এবং মুক্তির উপায়

সংগৃহীত ছবি

ভীর রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, হঠাৎ পায়ের পেশিতে তীব্র ব্যথা অনুভূত হলো। মনে হচ্ছে পেশি শক্ত হয়ে মুচড়ে যাচ্ছে, পা সোজা করতেও কষ্ট হচ্ছে। কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এই অস্বস্তি। ঘুমের মধ্যে পায়ের পেশিতে এমন আকস্মিক টান লাগাকে বলা হয় ‘নাইট লেগ ক্র্যাম্পস’ বা রাতের পেশিতে খিঁচুনি।

এটি অত্যন্ত কষ্টদায়ক ও বিরক্তিকর একটি সমস্যা। সাধারণত পায়ের মাংসপেশি, বিশেষ করে কাফ মাসল বা হাঁটুর নিচের পেছনের অংশের পেশি আকস্মিকভাবে সংকুচিত হয়ে গেলে এমনটি ঘটে।

চলুন জেনে নেওয়া যাক, ঘুমের মধ্যে পায়ে রগে টান লাগার সম্ভাব্য কারণ, তাৎক্ষণিক স্বস্তি পাওয়ার উপায় এবং প্রতিরোধে করণীয়।

পায়ে রগে টান লাগার প্রধান কারণ

ঘুমের মধ্যে হঠাৎ পেশিতে টান লাগার পেছনে শারীরিক অবস্থা ও জীবনযাত্রার নানা কারণ থাকতে পারে। উল্লেখযোগ্য কয়েকটি কারণ হলো—

১. পেশির অতিরিক্ত ক্লান্তি ও ব্যবহার: সারাদিন দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, অতিরিক্ত হাঁটাহাঁটি বা ভারী ব্যায়ামের কারণে পায়ের পেশিতে ক্লান্তি তৈরি হতে পারে। এর প্রভাব রাতে পেশিতে টান হিসেবে দেখা দিতে পারে।

২. শরীরে পানির অভাব: শরীরে পানির ঘাটতি বা ডিহাইড্রেশন হলে পেশির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। বিশেষ করে গরমে অতিরিক্ত ঘাম হওয়ার পর পর্যাপ্ত পানি পান না করলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।

৩. খনিজ উপাদানের ভারসাম্যহীনতা: শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও সোডিয়ামের ভারসাম্য নষ্ট হলে পেশির কার্যক্রমে প্রভাব পড়তে পারে। গর্ভাবস্থায়ও অনেকের পায়ে পেশির টান দেখা যায়।

৪. রক্ত চলাচলে সমস্যা: পায়ে রক্ত চলাচল ব্যাহত হলে পেশিতে অস্বস্তি বা ব্যথা হতে পারে। বিশেষ করে পায়ের ধমনিতে সংকোচন থাকলে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে।

৫. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল নিয়ন্ত্রণে ব্যবহৃত কিছু ওষুধের কারণে পেশিতে টান বা ব্যথা হতে পারে। যেমন—কিছু ডাইইউরেটিক ও স্ট্যাটিনজাতীয় ওষুধ।

৬. স্নায়ু ও অন্যান্য শারীরিক সমস্যা: ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, স্নায়ুর জটিলতা এবং কিডনিসংক্রান্ত কিছু সমস্যার কারণেও পেশিতে টান লাগতে পারে।

পায়ে টান লাগলে তাৎক্ষণিক করণীয়

হঠাৎ রাতে পায়ে রগে টান লাগলে তীব্র ব্যথা হতে পারে। এ সময় কিছু সহজ পদক্ষেপে স্বস্তি পাওয়া সম্ভব।

পা সোজা করে স্ট্রেচিং করুন: যে পায়ে টান লেগেছে, সেই পা সোজা করে গোড়ালি সামনের দিকে ঠেলে দিন। এরপর পায়ের আঙুলগুলো ধীরে ধীরে নিজের শরীরের দিকে টেনে ধরুন। এতে পেশি শিথিল হতে সাহায্য করে।

হালকা ম্যাসাজ করুন: আক্রান্ত স্থানে হাত দিয়ে আলতোভাবে মালিশ করুন। এতে শক্ত হয়ে যাওয়া পেশির অস্বস্তি কমতে পারে।

গরম বা ঠান্ডা সেঁক দিন: পেশি শক্ত হয়ে থাকলে হালকা গরম পানির সেঁক দিতে পারেন। ব্যথা বা অস্বস্তি থাকলে কাপড়ে মোড়ানো ঠান্ডা সেঁকও ব্যবহার করা যেতে পারে।

ধীরে হাঁটাহাঁটি করুন: ব্যথা কিছুটা কমে এলে নিরাপদে দাঁড়িয়ে ধীরে ধীরে কয়েক মিনিট হাঁটতে পারেন। এতে পেশির স্বাভাবিক অবস্থায় ফিরতে সহায়তা হতে পারে।

দীর্ঘমেয়াদি প্রতিকার ও প্রতিরোধের উপায়

বারবার রাতে পায়ে টান লাগার সমস্যা কমাতে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা যেতে পারে।

পর্যাপ্ত পানি পান করুন: সারা দিন পর্যাপ্ত পানি ও তরলজাতীয় খাবার গ্রহণ করুন। বিশেষ করে গরমে বা অতিরিক্ত ঘাম হলে শরীরের পানির ঘাটতি পূরণে সচেতন থাকুন।

সুষম খাবার গ্রহণ করুন: খাদ্যতালিকায় ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামসমৃদ্ধ খাবার রাখুন। কলা, বাদাম, সবুজ শাকসবজি, দুধ, দই ও মিষ্টি আলু পুষ্টিকর খাবারের ভালো উৎস।

নিয়মিত স্ট্রেচিং করুন: ঘুমাতে যাওয়ার আগে পায়ের পেশির হালকা স্ট্রেচিং করতে পারেন। নিয়মিত এ অভ্যাস রাতে পেশিতে টান লাগার সমস্যা কমাতে সহায়ক হতে পারে।

আরামদায়ক জুতা ব্যবহার করুন: সারা দিনের জন্য আরামদায়ক ও সঠিক মাপের জুতা নির্বাচন করুন। পায়ে অস্বস্তি তৈরি করে এমন জুতা দীর্ঘ সময় ব্যবহার করা এড়িয়ে চলুন।

দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে থাকবেন না: দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকলে মাঝেমধ্যে অবস্থান পরিবর্তন করুন। পায়ের পেশি সচল রাখতে হালকা নড়াচড়া করুন।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

পায়ে রগে টান লাগার সমস্যা যদি ঘন ঘন হয়, ঘুমের ব্যাঘাত ঘটায় কিংবা দিনের বেলাতেও পেশিতে ব্যথা ও দুর্বলতা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে পা ফুলে গেলে, লাল হয়ে গেলে, গরম অনুভূত হলে বা ব্যথা দীর্ঘস্থায়ী হলে অবহেলা করা ঠিক নয়।

এ ধরনের সমস্যা কখনো কখনো রক্ত চলাচল, স্নায়ু বা অন্য কোনো শারীরিক জটিলতার লক্ষণ হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা করানো জরুরি।

মনে রাখবেন: ঘুমের মধ্যে পায়ে রগে টান লাগা অনেকের ক্ষেত্রেই সাধারণ সমস্যা হলেও বারবার এমন হলে এর কারণ খুঁজে বের করা প্রয়োজন। নিয়মিত যত্ন, সুষম খাবার এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এ সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যায়।

সূত্র: বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ঘুমের মধ্যে পায়ে হঠাৎ রগে টান, কেন হয় এবং মুক্তির উপায়

বিস্তারিত কমেন্টে