শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:০৯:৪৬
শিরোনাম
● নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে বিধ্বস্ত ভারত, অল্পের জন্য বাঁচল লজ্জার রেকর্ড ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৯ ● মাধবপুরে ‘গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ’-এর অভিষেক সভা অনুষ্ঠিত ● চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অপচেষ্টা ● নোয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ ● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫ ● নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে বিধ্বস্ত ভারত, অল্পের জন্য বাঁচল লজ্জার রেকর্ড ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৯ ● মাধবপুরে ‘গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ’-এর অভিষেক সভা অনুষ্ঠিত ● চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অপচেষ্টা ● নোয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ ● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৯

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:৫৯
শেয়ার: mail
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১৯ জন। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৯

বিস্তারিত কমেন্টে