যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ব্যস্ত এলাকায় বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তি একজন শ্বেতাঙ্গ পুরুষ। হামলার পর তিনি কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে অবস্থান নেন। পরে পুলিশ ফোনে তার সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের বিষয়ে আলোচনা শুরু করে। এ সময় কর্মকর্তারা গুলির শব্দ শুনতে পান।
পরে ওই কক্ষে প্রবেশ করে পুলিশ দেখতে পায়, সন্দেহভাজন ব্যক্তি নিজেই গুলিবিদ্ধ হয়েছেন। এরপর তাকে আটক করা হয় বলে জানান ক্যারল।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে ওয়াশিংটনের ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৭টা ২৩ মিনিট।
ঘটনাস্থলে থাকা আল-জাজিরার প্রতিবেদক জানান, হামলার পর এফবিআই, সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন। সন্দেহভাজনকে আটক করতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
জিমের ভেতরেও গুলির শব্দ
প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ঘটনার সময় তিনি ওই এলাকার একটি জিমে ছিলেন। সেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই একজনকে মাটিতে পড়ে যেতে দেখেন। পরে জিমের আরেক সদস্য তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। তবে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তির ঘাড়ে গুলি লেগেছিল। জিমের ভেতরে তিনি প্রায় দুটি গুলির শব্দ শুনেছিলেন। এরপর বাইরে আরও পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনা যায়।
হোয়াইট হাউজের কাছেই হামলা
ঘটনাস্থলটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজ থেকে প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দূরে। ব্যস্ত সময়ে এমন ঘটনা ঘটায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের কাছাকাছি কয়েকটি স্কুলে লকডাউন জারি করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেয় পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আশপাশের ভবনের বাসিন্দাদের জানালা থেকে দূরে থাকতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়।
সূত্র: আল-জাজিরা
প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ঘটনার সময় তিনি ওই এলাকার একটি জিমে ছিলেন। সেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন।
স্পেলম্যান বলেন, গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই একজনকে মাটিতে পড়ে যেতে দেখেন তিনি। তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল। জিমের আরেক সদস্য তাকে সাহায্য করতে এগিয়ে যান। তবে গুলিবিদ্ধ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তির ঘাড়ে গুলি লেগেছিল। জিমের ভেতরে তিনি প্রায় দুটি গুলির শব্দ শুনেছেন। পরে বাইরে আরও পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনা যায়।
হোয়াইট হাউজের কাছেই হামলা
নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের কাছের কয়েকটি স্কুলে লকডাউন জারি করা হয়। পাশাপাশি পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, নিকটবর্তী কোনো ভবনের ভেতরে প্রবেশ করতে হবে। জানালা থেকে দূরে থাকতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরেই অবস্থান করতে হবে।
সূত্র: আল-জাজিরা