শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:২১:৩৪
শিরোনাম
● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫ ● সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের ● বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, লুটপাট ও নারীদের ওপর হামলার অভিযোগ ● পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী ● সারারাত ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বাড়বে বিদ্যুৎ বিল? জেনে নিন কী করবেন ● বাংলাদেশে মুক্তি পেল তুর্কি হরর সিনেমা ‘সয়’ ● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫ ● সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের ● বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, লুটপাট ও নারীদের ওপর হামলার অভিযোগ ● পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী ● সারারাত ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বাড়বে বিদ্যুৎ বিল? জেনে নিন কী করবেন ● বাংলাদেশে মুক্তি পেল তুর্কি হরর সিনেমা ‘সয়’

চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২:৩৮
শেয়ার: mail
চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংগৃহীত ছবি।

দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা দূর করতে পারলে দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা আবারও ফিরে আসবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের সাধারণ মানুষ এখনো বেশির ভাগ ক্ষেত্রে ন্যায্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সবার কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকারের যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, সাংঘর্ষিক চিন্তাভাবনা পরিহার করে দেশের কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পেশাজীবীদের মানুষের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, একটি সর্বজনীন, জনবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা করতে চিকিৎসকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। চিকিৎসাসেবা যেন কেবল সামর্থ্যবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে কেউ চিকিৎসার অভাবে পিছিয়ে থাকবে না এবং প্রতিটি ঘর প্রাণখোলা হাসিতে ভরে উঠবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

বিস্তারিত কমেন্টে