শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ | ২৯ কার্তিক, ১৪৩৩ | ৩ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১০:২৪
শিরোনাম
● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ● কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের মোটরসাইকেল শোডাউন ● জমি দখল ও বাড়ির পথ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ● খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় শীর্ষ তিনে ইবির ৪ শিক্ষার্থী ● গাইবান্ধায় মজলিসের দাওয়াত খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি ● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ● কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের মোটরসাইকেল শোডাউন ● জমি দখল ও বাড়ির পথ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ● খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় শীর্ষ তিনে ইবির ৪ শিক্ষার্থী ● গাইবান্ধায় মজলিসের দাওয়াত খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি

এনআইডি নিয়ে বড় দুঃসংবাদ, লক ৩৫ হাজার নাগরিকের পরিচয়পত্র

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:৪৯
শেয়ার: mail
এনআইডি নিয়ে বড় দুঃসংবাদ, লক ৩৫ হাজার নাগরিকের পরিচয়পত্র

প্রতীকী ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন দেশের প্রায় ৩৫ হাজার নাগরিক। নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে সফটওয়্যার জটিলতা ও বিভিন্ন প্রশাসনিক কারণে এসব নাগরিকের এনআইডি লক হয়ে রয়েছে। ফলে সিম কার্ড কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি নিবন্ধন ও পাসপোর্ট নবায়নের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে পারছেন না তারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে। এর মধ্যে রয়েছে একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধন, আদালতের নির্দেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান মামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবেদন।

কর্মকর্তারা জানান, একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধনের কারণে যাদের এনআইডি লক হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের একটি পরিচয়পত্র সচল রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি বহাল রাখা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির সব তথ্য পর্যালোচনা করা হচ্ছে।

কবে থেকে এসব এনআইডি লক রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্য, লক হওয়া পরিচয়পত্রের সংখ্যা বেশি হওয়ায় প্রতিটির সময়কাল আলাদাভাবে নির্ধারণ করা কঠিন।

তবে এ সমস্যা নিয়ে যেসব নাগরিক ঢাকার নির্বাচন ভবনে যোগাযোগ করছেন, তাদের অভিযোগ ও তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, এনআইডি আনলক করাতে বর্তমানে নাগরিকদের নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে হচ্ছে। এতে ঢাকার বাইরে বসবাসকারীদের ভোগান্তি আরও বাড়ছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠপর্যায়ের নির্বাচন অফিস থেকেই এনআইডি-সংক্রান্ত সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এনআইডি নিয়ে বড় দুঃসংবাদ, লক ৩৫ হাজার নাগরিকের পরিচয়পত্র

বিস্তারিত কমেন্টে