শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ | ২৯ কার্তিক, ১৪৩৩ | ৩ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১১:০০
শিরোনাম
● বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ● পলাশবাড়ী উন্নয়ন ফোরামের উদ্যোগে অসচ্ছল, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ● বিশ্ব ডায়াবেটিস দিবসে ইবিতে র‍্যালি ও আলোচনা সভা ● মোংলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেপ্তার ● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ● বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ● পলাশবাড়ী উন্নয়ন ফোরামের উদ্যোগে অসচ্ছল, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ● বিশ্ব ডায়াবেটিস দিবসে ইবিতে র‍্যালি ও আলোচনা সভা ● মোংলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেপ্তার ● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

সার বিতরণে অনিয়মের প্রমাণ মিললে বাতিল হবে ডিলারশিপ: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:৫৩
শেয়ার: mail
সার বিতরণে অনিয়মের প্রমাণ মিললে বাতিল হবে ডিলারশিপ: প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

সার বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সার বিতরণে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ডিলারশিপ বাতিলের পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এ অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে সদর উপজেলার ২০০টি দুঃস্থ পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন প্রতিমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত যশোরের স্বাস্থ্যসেবা খাতে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, আগামী জুন থেকে যশোর করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হবে। এ ছাড়া সাধারণ মানুষের জন্য সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সুবিধা নিশ্চিত করতে যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে।

তিনি আরও বলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষের চিকিৎসা কিংবা মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ না হয়, তা নিশ্চিত করতে চায় বর্তমান সরকার।

সরকারি ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অতীতে সরকারি ভাতা পেতে অর্থ লেনদেন কিংবা জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিতে হতো। এখন থেকে এ ধরনের অনিয়মের সুযোগ থাকবে না। ভাতা পাওয়ার জন্য কেউ অর্থ লেনদেন করলে তিনি যেমন কার্ড পাবেন না, তেমনি যিনি অর্থ গ্রহণ করবেন, তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জবাবদিহির বিষয়ে তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায় সরকার। জনপ্রতিনিধি হিসেবে তিনি যেমন জনগণের কাছে জবাবদিহি করবেন, তেমনি সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সার বিতরণে অনিয়মের প্রমাণ মিললে বাতিল হবে ডিলারশিপ: প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে