শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ | ২৯ কার্তিক, ১৪৩৩ | ৩ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:২৫:০৫
শিরোনাম
● বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ● পলাশবাড়ী উন্নয়ন ফোরামের উদ্যোগে অসচ্ছল, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ● বিশ্ব ডায়াবেটিস দিবসে ইবিতে র‍্যালি ও আলোচনা সভা ● মোংলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেপ্তার ● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ● বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ● পলাশবাড়ী উন্নয়ন ফোরামের উদ্যোগে অসচ্ছল, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ● বিশ্ব ডায়াবেটিস দিবসে ইবিতে র‍্যালি ও আলোচনা সভা ● মোংলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেপ্তার ● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

পলাশবাড়ী উন্নয়ন ফোরামের উদ্যোগে অসচ্ছল, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৩
শেয়ার: mail
পলাশবাড়ী উন্নয়ন ফোরামের উদ্যোগে অসচ্ছল, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

গাইবান্ধার পলাশবাড়ীতে পলাশবাড়ী উন্নয়ন ফোরামের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের অসচ্ছল, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের মহদীপুর বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল, মেধাবী ও অসহায় ২০০ শিক্ষার্থীর মাঝে এসব স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

অত্র সংগঠনের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহীদুর রহমান চৌধুরী গোলাপের সভাপতিত্বে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাফিউর রহমান চৌধুরী জোহা ও বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী এবং মহদীপুর ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফোরামের সহসভাপতি মো. মিজানুর রহমান, ড. মো. তানজিউল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুছা কালিমুল্ল্যা ও আব্দুল মতিন, সাহিত্যবিষয়ক সম্পাদক মোছা. সাবিনা ইয়াসমিন, তথ্য ও প্রচার সম্পাদক আরিফ উদ্দিন, সদস্য আনসার আলী, মো. আতিকুর রহমান চৌধুরী রুইসেলসহ ফোরামের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীরা ভীষণ আনন্দিত হয়েছে এবং এমন উদ্যোগের জন্য ফোরামের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পলাশবাড়ী উন্নয়ন ফোরামের উদ্যোগে অসচ্ছল, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

বিস্তারিত কমেন্টে