রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ | ৩০ কার্তিক, ১৪৩৩ | ৪ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:১০:১৬
শিরোনাম
● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ● দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ● রাঙ্গুনিয়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ● নাটোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার ● ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের ● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ● দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ● রাঙ্গুনিয়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ● নাটোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার ● ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:২৯
শেয়ার: mail
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের পঞ্চম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এ নিয়ে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটিসহ মোট ছয়টি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।

প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনা হবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন।

স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর, পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে, যাকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে এ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

বিস্তারিত কমেন্টে