রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ | ৩০ কার্তিক, ১৪৩৩ | ৪ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২৮:১৩
শিরোনাম
● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ● দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ● রাঙ্গুনিয়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ● নাটোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার ● ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের ● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ● দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ● রাঙ্গুনিয়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ● নাটোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার ● ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন

ইবি প্রতিনিধি
ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:০০
শেয়ার: mail
ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের প্রয়াত সভাপতি আসমা সাদিয়া রুনার স্মরণে স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে বিভাগের এ লাইব্রেরির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজকল্যাণ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রোকসানা মিলি। এ ছাড়া বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আসমা সাদিয়া রুনার ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি। অসংখ্য সমস্যার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে আমার দায়িত্ব শুরু করতে হয়েছে। আমি রুনা ও সাজিদের ঘটনাটি গুরুত্বসহকারে বিবেচনা করেছি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা আমাদের সামগ্রিক কার্যক্রমের ওপর নির্ভর করে। প্রশাসন এককভাবে এ দায়িত্ব পালন করতে পারে না। রুনার স্মরণে বিভাগের এ উদ্যোগের জন্য বিভাগকে সাধুবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, তাঁর বিচারের বিষয়টি পুলিশ প্রশাসনের ওপর নির্ভর করছে। বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছি। দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছি। বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়ম-নীতি রয়েছে, যা শিক্ষক-শিক্ষার্থী সবার জন্যই প্রযোজ্য। যারা তা অমান্য করবে, তাদের শাস্তি দেওয়া হবে। এতদিন অনিয়মের মধ্যে বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়েছে। আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়কে নিয়মের মধ্যে নিয়ে আসতে। বিভাগটির শিক্ষকসংকট কাটাতে নিয়োগের উদ্যোগ নিয়েছি।

বিভাগটির সভাপতি অধ্যাপক ড. রোকসানা মিলি বলেন, বিভাগের দায়িত্ব নেওয়ার পর থেকে সমস্যাগুলো দূর করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের বিভাগে অবকাঠামোগত সমস্যা রয়েছে। শিক্ষকদের বসার মতো জায়গা নেই। তবে বিভাগের একটি শ্রেণিকক্ষে প্রয়াত শিক্ষকের স্মরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগের শিক্ষার্থীরাও আমাদের সহযোগিতা করেছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় পরদিন ইবি থানায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের পরিবারের সদস্যরা। পরদিন আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার করে ইবি থানা। বর্তমানে ফজলুর রহমান কারাগারে রয়েছেন।

অন্য আসামিরা হলেন সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন

বিস্তারিত কমেন্টে