সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ | ১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৯:৩১
শিরোনাম
● রামিসা ধর্ষণ-হত্যা মামলা: দুই আসামির মৃত্যুদণ্ডের আপিলের রায় মঙ্গলবার ● আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো ● পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত, কোন ইউনিয়নে কবে ভোট বৃহস্পতিবার জানাবে ইসি ● ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাবাস; খালাসের পরও রাষ্ট্রীয় সহায়তা পাননি ইলিয়াস ● রাসপূর্ণিমায় দুবলারচরে লাখো প্রাণের আবাস রক্ষায় সতর্ক বন বিভাগ, প্লাস্টিক ও মাইক নিষিদ্ধ ● ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন ● বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে নাটোরে কিশোর-কিশোরীদের সাইকেল র‍্যালি ● পাঁচ দফা দাবিতে মোংলায় নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ● নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ ● বাকেরগঞ্জে চিকিৎসক ও নার্স না থাকায় তিন ক্লিনিককে জরিমানা ● রামিসা ধর্ষণ-হত্যা মামলা: দুই আসামির মৃত্যুদণ্ডের আপিলের রায় মঙ্গলবার ● আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো ● পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত, কোন ইউনিয়নে কবে ভোট বৃহস্পতিবার জানাবে ইসি ● ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাবাস; খালাসের পরও রাষ্ট্রীয় সহায়তা পাননি ইলিয়াস ● রাসপূর্ণিমায় দুবলারচরে লাখো প্রাণের আবাস রক্ষায় সতর্ক বন বিভাগ, প্লাস্টিক ও মাইক নিষিদ্ধ ● ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন ● বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে নাটোরে কিশোর-কিশোরীদের সাইকেল র‍্যালি ● পাঁচ দফা দাবিতে মোংলায় নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ● নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ ● বাকেরগঞ্জে চিকিৎসক ও নার্স না থাকায় তিন ক্লিনিককে জরিমানা

দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

জাকিয়া সুলতানা জ্যোতি, রাবি প্রতিনিধি
জাকিয়া সুলতানা জ্যোতি, রাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৪০
শেয়ার: mail
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের একাংশ।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ‘সাধারণ শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে প্রশাসন ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট শক্তি অত্যাচার ও নিপীড়নের মাধ্যমে দেশকে বসবাসের অযোগ্য করে তুলেছিল। সেই বিভীষিকাময় পরিবেশ যেন আর ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।

গণতান্ত্রিক শাসনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হতে হবে। স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে অগ্নিসংযোগ, রাস্তায় ককটেল বিস্ফোরণ, বাসাবাড়ি ও সরকারি স্থাপনায় আগুন দেওয়া এবং মানুষের ওপর জুলুম-নির্যাতনের মতো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, পতিত সরকার ও পরাজিত শক্তির এজেন্টরা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে এ দেশে আর কখনো পতিত ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। এ সময় তিনি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক ও অফিসার সমিতির সদস্য রোকসানা বেগম টুকটুকি বলেন, বিগত ১৭ বছর আমাদের নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছিল। সে সময় কাউকে ঘরে নিরাপদে থাকতে দেওয়া হয়নি। নেতাকর্মীরা মসজিদ, মাদ্রাসা ও মাঠে-ময়দানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।

তিনি আরও বলেন, আমাদের ওপর এত অত্যাচার চালানোর পরও এখন শোনা যাচ্ছে, তিনি (শেখ হাসিনা) নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন এবং পুনরায় ফিরে আসার চেষ্টা করছেন। আমরা এটি কখনোই হতে দেব না। আমি বেঁচে থাকাকালীন তিনি আর বাংলাদেশের মুখ দেখতে পারবেন না। তাঁর দেওয়া সব বক্তব্যই ভিত্তিহীন ও অসার।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা বক্তব্য দেন। এতে শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল নেতা ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে