সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ | ১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৭:৩২
শিরোনাম
● রামিসা ধর্ষণ-হত্যা মামলা: দুই আসামির মৃত্যুদণ্ডের আপিলের রায় মঙ্গলবার ● আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো ● পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত, কোন ইউনিয়নে কবে ভোট বৃহস্পতিবার জানাবে ইসি ● ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাবাস; খালাসের পরও রাষ্ট্রীয় সহায়তা পাননি ইলিয়াস ● রাসপূর্ণিমায় দুবলারচরে লাখো প্রাণের আবাস রক্ষায় সতর্ক বন বিভাগ, প্লাস্টিক ও মাইক নিষিদ্ধ ● ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন ● বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে নাটোরে কিশোর-কিশোরীদের সাইকেল র‍্যালি ● পাঁচ দফা দাবিতে মোংলায় নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ● নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ ● বাকেরগঞ্জে চিকিৎসক ও নার্স না থাকায় তিন ক্লিনিককে জরিমানা ● রামিসা ধর্ষণ-হত্যা মামলা: দুই আসামির মৃত্যুদণ্ডের আপিলের রায় মঙ্গলবার ● আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো ● পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত, কোন ইউনিয়নে কবে ভোট বৃহস্পতিবার জানাবে ইসি ● ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাবাস; খালাসের পরও রাষ্ট্রীয় সহায়তা পাননি ইলিয়াস ● রাসপূর্ণিমায় দুবলারচরে লাখো প্রাণের আবাস রক্ষায় সতর্ক বন বিভাগ, প্লাস্টিক ও মাইক নিষিদ্ধ ● ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন ● বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে নাটোরে কিশোর-কিশোরীদের সাইকেল র‍্যালি ● পাঁচ দফা দাবিতে মোংলায় নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ● নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ ● বাকেরগঞ্জে চিকিৎসক ও নার্স না থাকায় তিন ক্লিনিককে জরিমানা

দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:২৬
শেয়ার: mail
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

দেশব্যাপী চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় বক্তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা দেন। প্রতিবাদ সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে কর্মচারীদের পক্ষে হাবিবুর রহমান বলেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের প্রধানের দেশে আসার প্রেক্ষাপটে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআই প্রতিষ্ঠানগুলোতে হামলা চালিয়ে জনমনে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে। শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের অগ্রগতি বজায় রাখতে অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

ডেপুটি রেজিস্ট্রার মোশারফ হোসাইন বলেন, আমরা দেশ ও ক্যাম্পাসকে স্থিতিশীল দেখতে চাই এবং রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রাখতে চাই। আমরা আর গার্মেন্টস, বাস কিংবা চলন্ত ট্রাকে আগুন দেখতে চাই না। ভবিষ্যতে কেউ সন্ত্রাস ও নাশকতা করতে চাইলে ছাত্র-জনতা ও দেশবাসীকে সঙ্গে নিয়ে তা সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দীন বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে। কিন্তু পতিত স্বৈরাচারী গোষ্ঠীর নেতাকর্মী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চলন্ত ও দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সাধারণ মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।

শিক্ষক সমিতির আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন বলেন, আমি মনে করি, সবাই একটি বিষয়ে একমত যে আমরা সচেতন নাগরিকদের সমন্বিত প্রচেষ্টায় একটি সহজ ও স্বাভাবিক বাংলাদেশ চাই। এ জন্য যা করণীয়, তা বাস্তবায়নে আপনাদেরও কাজ করার এবং কথা বলার অনুরোধ জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহদাৎ হোসাইন বলেন, ১৭ বছরের অপশাসন, অর্থ পাচার ও দুর্নীতি প্রতিহত করতে ২০২৪ সালের জুলাই-আগস্টে ১ হাজার ৪০০-এর অধিক ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে দেশ রক্ষা পেয়েছে। নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলেও পরাজিত ও বিতাড়িত বিশেষ গোষ্ঠী তা নস্যাৎ করার ষড়যন্ত্র চালাচ্ছে। সব ধরনের অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে কুবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অতীতে সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিস্তারিত কমেন্টে