‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ আয়োজনে রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদারের সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জোবায়ের ইসমাইল।
সভায় আরও বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর এবং সমবায়ীদের মধ্যে খাইরুল ইসলাম চাঁন, মোছা. মাহমুদা খাতুন চৌধুরী, মিল্লাত সরকার মিলন, মোস্তাফিজুর রহমান মোক্তার ও মানিক কুমার রায় প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন।
শেষে উপজেলার সমবায় সমিতিগুলোর মধ্যে বিশেষ অবদান রাখায় নয়টি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।