রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০১:২৯
শিরোনাম
● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:৪১
শেয়ার: mail
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে  পলাশ

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্ব মো. আবিদ হোসেন পলাশ।

দীর্ঘদিন ধরে ক্রীড়া সংগঠক হিসেবে মার্শাল আর্টের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, মো. আবিদ হোসেন পলাশ তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশে মার্শাল আর্টের উন্নয়ন ও প্রসারে ভূমিকা রাখবেন। পাশাপাশি নতুন প্রজন্মকে এ খেলায় আগ্রহী করে তোলা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ বাড়াতেও অবদান রাখবেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একই এডহক কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক মো. আবিদ হোসেন পলাশ।

নতুন দায়িত্ব পাওয়ায় ক্রীড়াঙ্গনের বিভিন্ন মহল তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে বাংলাদেশের মার্শাল আর্ট আরও এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ

বিস্তারিত কমেন্টে