শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫৭:৪৯
শিরোনাম
● রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ● রাতের অন্ধকারে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম ● রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা ● কারিগরি বোর্ডে পাস ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ ৮৮৬ জন ● রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ● রাতের অন্ধকারে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম ● রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা ● কারিগরি বোর্ডে পাস ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ ৮৮৬ জন

গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৪৬
শেয়ার: mail
গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী

ফুটবল মাঠে বাংলাদেশের জার্সিতে লড়াইয়ের পাশাপাশি মানবিক কাজেও নিজের অবস্থান তুলে ধরছেন হামজা চৌধুরী। যুদ্ধবিধ্বস্ত গাজার আহত শিশুদের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই তারকা মিডফিল্ডার। তাঁর উদ্যোগে ১ লাখ পাউন্ডের বেশি সংগৃহীত হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা। গাজার অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগের জন্য প্রশংসা পাচ্ছেন হামজা।

নুজুম স্পোর্টসের সহযোগিতায় আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠান থেকে এ অর্থ সংগ্রহ করেন হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, তহবিলের পুরো অর্থই গাজার শিশুদের চিকিৎসায় ব্যয় করা হবে।

যুদ্ধের ভয়াবহতায় আহত শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য। এ কাজে চিলড্রেন নট নাম্বারস নামের একটি মানবিক সংস্থার মাধ্যমে সহায়তা দেওয়া হবে।

এ উদ্যোগে যাঁরা পাশে দাঁড়িয়েছেন ও অনুদান দিয়েছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা। নিজের বার্তায় তিনি গাজার মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে জানান, তাঁদের অসীম কষ্টের তুলনায় এ সহায়তা হয়তো খুবই সামান্য।

তবে ছোট উদ্যোগ থেকেও বড় পরিবর্তনের সূচনা হতে পারে, এমন আশার কথাও জানিয়েছেন হামজা। একই সঙ্গে নিপীড়িত ফিলিস্তিনিদের মুক্তি ও শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

মাঠের বাইরের এ মানবিক উদ্যোগে হামজা যখন আলোচনায়, তখন মাঠের লড়াইয়ের প্রস্তুতিও চলছে বাংলাদেশ দলের। আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে কোচ থমাস ডুলির অধীনে ৩০ সদস্যের প্রাথমিক দল নিয়ে অনুশীলন করছেন বাংলাদেশের ফুটবলাররা।

প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে প্রথম ম্যাচে হামজা ও ইংল্যান্ডে খেলা ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছে না দল। ফিফা উইন্ডো শুরু হলে আগামী ৯ নভেম্বর ঢাকায় এসে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এ দুই ফুটবলারের।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী

বিস্তারিত কমেন্টে