মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:০৮:১৬
শিরোনাম
● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ

ব্যালনের মঞ্চে প্রশংসিত সাকা, মানবিক কাজে অবদানের জন্য পেলেন ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:৩৭
শেয়ার: mail
ব্যালনের মঞ্চে প্রশংসিত সাকা, মানবিক কাজে অবদানের জন্য পেলেন ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’

ব্যালন ডি’অরে ফুটবল মাঠে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পান ফুটবলার, কোচ ও নির্দিষ্ট দল। মাঠের বাইরে মানবিক কাজে অবদানের জন্যও দেওয়া হয় একটি পুরস্কার। তেমনই কাজের জন্য ব্যালনের মঞ্চে প্রশংসিত হয়েছেন ইংল্যান্ড তারকা বুকায়ো সাকা। নাইজেরিয়ার শিশুদের অস্ত্রোপচারের অর্থায়নে সহায়তা করা আর্সেনাল ফরোয়ার্ড ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’ জিতেছেন।

লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে গতকাল (সোমবার) দিবাগত রাতে সম্পন্ন হলো বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় আয়োজন ব্যালন ডি’অরের ঘোষণা। সেখানে পুরুষ ফুটবলে প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন। আর নারী ফুটবলে যৌথভাবে সর্বোচ্চ তৃতীয়বারের মতো মর্যাদাপূর্ণ এই ‘সোনালি বল’ উঠল অ্যালেক্সিয়া পুতেয়াসের হাতে।

এর আগে ইংল্যান্ডের তারকা ফুটবলার বুকায়ো সাকা মানবিক কর্মকাণ্ডে অবদানের জন্য ২০২৬ সালের ‘সক্রেটিস’ পুরস্কার জিতেছেন। এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, ফুটবল তারকাদের প্রভাব কেবল মাঠের পারফরম্যান্সেই সীমাবদ্ধ নয়, তাঁদের উদ্যোগ অন্য মানুষের জীবনেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। নাইজেরিয়া সাকার বাবা-মায়ের জন্মভূমি। সেখানেই জার্মান দাতব্য সংস্থা ‘বিগশু’র সঙ্গে যৌথভাবে নাইজেরিয়ার শিশুদের অস্ত্রোপচারের অর্থায়নে সহায়তা করেছেন তিনি।

সাকার সহায়তায় বিভিন্ন স্বাস্থ্যসমস্যা ও রোগে আক্রান্ত ১২০ শিশুর অস্ত্রোপচারের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। এসব শিশুর মধ্যে হার্নিয়া ও মস্তিষ্কের টিউমারে আক্রান্তরাও ছিল। খ্যাতি ও সম্পদকে কাজে লাগিয়ে সমাজের কল্যাণে অবদান রাখা এবং মানবিক, শিক্ষামূলক ও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগে সহায়তা করা ফুটবল ব্যক্তিত্বদের ব্যালন ডি’অরের মঞ্চে পুরস্কৃত করা হয়। ২০২২ সাল থেকে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ও ‘পিস অ্যান্ড স্পোর্ট’ সংস্থা যৌথভাবে ব্যালন ডি’অর অনুষ্ঠানের অংশ হিসেবে সক্রেটিস পুরস্কার দিয়ে থাকে।

সামাজিক নানা বিষয়ে সোচ্চার অবস্থান এবং গণতন্ত্রের পক্ষে ভূমিকার জন্য সুপরিচিত সাবেক ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি সক্রেটিসের নামে এ পুরস্কারের নামকরণ করা হয়। ফুটবলের তারকাদের মানবিক অবদানকে সামনে নিয়ে আসাই এ পুরস্কারের অন্যতম উদ্দেশ্য। প্রথমবার এ পুরস্কার জিতেছিলেন সেনেগালের তারকা সাদিও মানে। তাঁর দাতব্য উদ্যোগের মধ্যে ছিল নিজ গ্রাম বাম্বালিতে একটি হাসপাতাল ও একটি বিদ্যালয় প্রতিষ্ঠায় সহায়তা।

পরের বছর (২০২৩ সালে) পুরস্কারটি জেতেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে তিনি ব্রাজিলের সরকারি বিদ্যালয়গুলোয় শিক্ষার সুযোগ তৈরি এবং ডিজিটাল শিক্ষাসামগ্রী উন্নয়নে কাজ করেন। এ ছাড়া বর্ণবাদের বিরুদ্ধে তাঁর লড়াইয়েরও স্বীকৃতি ছিল সক্রেটিস পুরস্কার। পরবর্তীতে সামাজিক বিভিন্ন বিষয়ে সোচ্চার ভূমিকা এবং নির্যাতন ও বৈষম্যের মতো বিষয় সামনে আনায় স্প্যানিশ নারী ফুটবলার জেনি হারমোসো (২০২৪) এবং প্রয়াত সন্তান জানার নামে খোলা ফাউন্ডেশনের মাধ্যমে গুরুতর রোগে আক্রান্ত শিশুদের সহায়তা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোয় পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকেও (২০২৫) এ পুরস্কার জিতেছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ব্যালনের মঞ্চে প্রশংসিত সাকা, মানবিক কাজে অবদানের জন্য পেলেন ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’

বিস্তারিত কমেন্টে