মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:০৮:০৯
শিরোনাম
● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ

রেকর্ড গড়ে ব্যালন ডি’অর জিতে বোনমাতির পাশে পুতেয়াস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:১১
শেয়ার: mail
রেকর্ড গড়ে ব্যালন ডি’অর জিতে বোনমাতির পাশে পুতেয়াস

নারী ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আলেক্সিয়া পুতেয়াস। ক্লাবের হয়ে দুর্দান্ত সাফল্যের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে সাবেক সতীর্থ আইতানা বোনমাতির টানা তিনবার ব্যালন ডি’অর জয়ের রেকর্ডের সমকক্ষ হয়েছেন পুতেয়াস।

২০২৫-২৬ মৌসুমে পুতেয়াসের নেতৃত্বে বার্সেলোনা মহাদেশীয় চারটি শিরোপা জেতে। লিগা এফ, কোপা দে লা রেইনা, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের মাধ্যমে ঐতিহাসিক সাফল্য পায় দলটি।

গত মে মাসে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জোড়া গোল করে বার্সেলোনার ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন পুতেয়াস। একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেন তিনি।

এর আগে স্পেনের নেশনস লিগ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দুইবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। নতুন এই অর্জনের মাধ্যমে নারী ফুটবলে নিজের অবস্থান আরও সুসংহত করলেন পুতেয়াস।

পুরস্কার গ্রহণের পর পুতেয়াস বলেন, অনেক ধন্যবাদ। এখানে আবারও আসতে পেরে দারুণ লাগছে। ধন্যবাদ, ফ্রান্স ফুটবল।

বিনয়ের সঙ্গে তিনি আরও বলেন, যারা মনে করেছেন তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্য, তাঁদের সবাইকে ধন্যবাদ। তাঁর সত্যিই কিছু বলার নেই, যদিও মনে অনেক কথা জমে আছে। এ সময় সব মনোনীত খেলোয়াড় ও বিজয়ীদের অভিনন্দন জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রেকর্ড গড়ে ব্যালন ডি’অর জিতে বোনমাতির পাশে পুতেয়াস

বিস্তারিত কমেন্টে