রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২৩:১৮
শিরোনাম
● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● এসআরবির নতুন মহাপরিচালক হলেন: ফারুক আহমেদ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● এসআরবির নতুন মহাপরিচালক হলেন: ফারুক আহমেদ

এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:০৬
শেয়ার: mail
এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রামপাল উপজেলা শাখার আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল দলটির সব ধরনের পদ ও সাধারণ সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (৮ নভেম্বর) বিকেলে এনসিপির বাগেরহাট জেলা আহ্বায়কের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন মাজিদুর রহমান জুয়েল। পরে নিজের ফেসবুক আইডিতেও পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন তিনি।

পদত্যাগপত্রে জুয়েল জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার প্রত্যাশা নিয়ে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টির রামপাল উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পান।

তবে বর্তমানে সম্পূর্ণ ব্যক্তিগত ও একান্ত পারিবারিক কারণে দলীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার মতো সময় দেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে স্বেচ্ছায় আহ্বায়কের দায়িত্ব এবং দলের সাধারণ সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে আরও উল্লেখ করা হয়, আজ থেকে এনসিপির কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকবে না। একই সঙ্গে দলের ভবিষ্যৎ অগ্রগতি ও লক্ষ্য অর্জনে সাফল্য কামনা করেন তিনি।

মাজিদুর রহমান জুয়েলের পদত্যাগের মধ্য দিয়ে রামপাল উপজেলা এনসিপির সাংগঠনিক নেতৃত্বে পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তাঁর পদত্যাগের পর উপজেলা শাখার পরবর্তী নেতৃত্ব কে দেবেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল

বিস্তারিত কমেন্টে