রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৩৬:৫৩
শিরোনাম
● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● এসআরবির নতুন মহাপরিচালক হলেন: ফারুক আহমেদ ● সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা দেবে সরকার ● মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত ● ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক হলেন মিজানুর রহমান রাজ ● ● ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা ● কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা ● নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী ● ড্রাগ লাইসেন্স ছাড়াই বিসিডিএস সদস্য দাবি, ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● এসআরবির নতুন মহাপরিচালক হলেন: ফারুক আহমেদ ● সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা দেবে সরকার ● মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত ● ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক হলেন মিজানুর রহমান রাজ ● ● ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা ● কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা ● নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী ● ড্রাগ লাইসেন্স ছাড়াই বিসিডিএস সদস্য দাবি, ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন: ফারুক আহমেদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ২:২৯
শেয়ার: mail
এসআরবির নতুন মহাপরিচালক হলেন: ফারুক আহমেদ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ।

রোববার (৮ নভেম্বর) তিনি এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত মহাপরিচালক এসআরবির সদস্যদের নিয়ে স্বাগত দরবারে অংশ নেন। এ সময় তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের জন্য বাহিনীর সব সদস্যকে নির্দেশনা দেন।

একই সঙ্গে বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে সব পর্যায়ের সদস্যদের নির্দেশ দেন তিনি।

১৭তম বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ফারুক আহমেদ। তিনি সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) ছিলেন। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‍্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং সর্বশেষ হাইওয়ে পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে লাইবেরিয়া ও সুদানেও দায়িত্ব পালন করেছেন তিনি।

শিক্ষাজীবনে ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এসআরবির নতুন মহাপরিচালক হলেন: ফারুক আহমেদ

বিস্তারিত কমেন্টে