বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২১:৫৪
শিরোনাম
● পঞ্চগড়ে ২০ লাখ টাকার ইটের সড়ক ভেঙে আরসিসি ঢালাই, একই সড়কে দুই প্রকল্প নিয়ে প্রশ্ন ● বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল ● মোংলাকে ঘিরে শিল্পায়নের নতুন সম্ভাবনা, উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর ● ইবিতে ২৬৮ অস্থায়ী কর্মচারীর বেতন বন্ধ, তিন মাস ধরে মানবেতর জীবনযাপন ● বেরোবিতে উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের দুই পক্ষের মারামারি, আহত ২; তদন্ত কমিটি গঠন ● তেজগাঁও কলেজে ইনকিলাব মঞ্চের সাপোর্টিং মেম্বার সংগ্রহ শুরু ● বাগাতিপাড়ায় সুপার শপের টিনের চালা কেটে চুরি, ক্ষতি ৪ লাখ টাকা ● কুবিতে প্রথমবারের মতো ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব ● রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ ডিসেম্বর ● নানা প্রতিকূলতা জয় করে উচ্চ মাধ্যমিকে চাটমোহর উপজেলা সেরা আঁখি ● পঞ্চগড়ে ২০ লাখ টাকার ইটের সড়ক ভেঙে আরসিসি ঢালাই, একই সড়কে দুই প্রকল্প নিয়ে প্রশ্ন ● বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল ● মোংলাকে ঘিরে শিল্পায়নের নতুন সম্ভাবনা, উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর ● ইবিতে ২৬৮ অস্থায়ী কর্মচারীর বেতন বন্ধ, তিন মাস ধরে মানবেতর জীবনযাপন ● বেরোবিতে উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের দুই পক্ষের মারামারি, আহত ২; তদন্ত কমিটি গঠন ● তেজগাঁও কলেজে ইনকিলাব মঞ্চের সাপোর্টিং মেম্বার সংগ্রহ শুরু ● বাগাতিপাড়ায় সুপার শপের টিনের চালা কেটে চুরি, ক্ষতি ৪ লাখ টাকা ● কুবিতে প্রথমবারের মতো ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব ● রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ ডিসেম্বর ● নানা প্রতিকূলতা জয় করে উচ্চ মাধ্যমিকে চাটমোহর উপজেলা সেরা আঁখি

মোংলাকে ঘিরে শিল্পায়নের নতুন সম্ভাবনা, উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:০১
শেয়ার: mail
মোংলাকে ঘিরে শিল্পায়নের নতুন সম্ভাবনা, উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

মোংলাকে কেন্দ্র করে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় বাংলাদেশ সরকারের ইনভেস্ট বাংলাদেশ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বাধীন চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে মোংলাকে কেন্দ্র করে শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় জ্বালানি অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

তিনি বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বিনিয়োগ ও শিল্পায়নের নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনার কথা তুলে ধরে মোংলাকে ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ ছাড়া অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও বিনিয়োগে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সহযোগিতা করায় চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দিনটিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানিয়েছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মোংলাকে ঘিরে শিল্পায়নের নতুন সম্ভাবনা, উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে