বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:০৫:১৫
শিরোনাম
● মোংলাকে ঘিরে শিল্পায়নের নতুন সম্ভাবনা, উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর ● ইবিতে ২৬৮ অস্থায়ী কর্মচারীর বেতন বন্ধ, তিন মাস ধরে মানবেতর জীবনযাপন ● বেরোবিতে উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের দুই পক্ষের মারামারি, আহত ২; তদন্ত কমিটি গঠন ● তেজগাঁও কলেজে ইনকিলাব মঞ্চের সাপোর্টিং মেম্বার সংগ্রহ শুরু ● বাগাতিপাড়ায় সুপার শপের টিনের চালা কেটে চুরি, ক্ষতি ৪ লাখ টাকা ● কুবিতে প্রথমবারের মতো ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব ● রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ ডিসেম্বর ● নানা প্রতিকূলতা জয় করে উচ্চ মাধ্যমিকে চাটমোহর উপজেলা সেরা আঁখি ● নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ ● ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক ● মোংলাকে ঘিরে শিল্পায়নের নতুন সম্ভাবনা, উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর ● ইবিতে ২৬৮ অস্থায়ী কর্মচারীর বেতন বন্ধ, তিন মাস ধরে মানবেতর জীবনযাপন ● বেরোবিতে উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের দুই পক্ষের মারামারি, আহত ২; তদন্ত কমিটি গঠন ● তেজগাঁও কলেজে ইনকিলাব মঞ্চের সাপোর্টিং মেম্বার সংগ্রহ শুরু ● বাগাতিপাড়ায় সুপার শপের টিনের চালা কেটে চুরি, ক্ষতি ৪ লাখ টাকা ● কুবিতে প্রথমবারের মতো ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব ● রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ ডিসেম্বর ● নানা প্রতিকূলতা জয় করে উচ্চ মাধ্যমিকে চাটমোহর উপজেলা সেরা আঁখি ● নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ ● ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক

রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ ডিসেম্বর

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম ,রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:০৮
শেয়ার: mail
রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ ডিসেম্বর

রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সমিতির বনরূপা কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন রাঙ্গামাটি জেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এস. এম. ফরিদ উদ্দিন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য মো. জাহেদুল আলম চৌধুরী ও শামীম মোস্তফা সরওয়ার উপস্থিত ছিলেন।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে সমিতির বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী মো. আজম খাঁন চৌধুরী, সাধারণ সম্পাদক শাওন ফরিদ, সহ-সভাপতি রবিউল আলম, সহ-সাধারণ সম্পাদক হাজী বখতেয়ার হোসেন, সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক হাজী মো. কামাল হোসেন এবং সদস্য মো. আলমগীর, ইকবাল আহমেদ ও নূর হোসেন রানাও উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এস. এম. ফরিদ উদ্দিন জানান, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক, তথ্য ও প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১২ সদস্যের ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৮ ও ৯ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল এবং ১২ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ১৫ নভেম্বর বৈধ ও বাতিলকৃত মনোনয়নপত্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্রের বিষয়ে ১৬ ও ১৭ নভেম্বর আপিল আবেদন গ্রহণ এবং ১৮ থেকে ২২ নভেম্বর আপিলের শুনানি ও সিদ্ধান্ত দেওয়া হবে।

পরবর্তী সময়ে ২৩ নভেম্বর বৈধ ও বাতিলকৃত মনোনয়নপত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা সম্পর্কে এস. এম. ফরিদ উদ্দিন বলেন, প্রার্থীদের সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩)-এর ১৯ ধারা, সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০২০)-এর ২৪ নম্বর বিধি, এ-সংক্রান্ত সরকারি সার্কুলার এবং সমিতির উপ-আইন অনুযায়ী নির্ধারিত যোগ্যতা থাকতে হবে।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ ডিসেম্বর

বিস্তারিত কমেন্টে